জাতীয় ফিচার

সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

সুদানের বিতর্কিত আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনআইএসএফএ) একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর নৃশংস ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে কাদুগলি লজিস্টিক বেসে এই অতর্কিত […]

জাতীয় ফিচার

শহীদ বুদ্ধিজীবী দিবস: জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা

‘উদয়ের পথে শুনি কার বাণী/ ভয় নাই ওরে ভয় নাই/ নিঃশেষে প্রাণ যে করিবে দান/ ক্ষয় নাই তার ক্ষয় নাই’। এই অমর বাণীতে উজ্জীবিত হয়ে যারা নিঃশেষে প্রাণ দিয়েছিলেন স্বাধীনতার জন্য, তাঁদের স্মৃতি আজ গভীর বেদনা ও শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের ঊষালগ্নে পাকিস্তানি হানাদার […]

জাতীয় ফিচার

শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন আমাদের বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সম্মুখসারির যোদ্ধা: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেছেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন পাকিস্তানি শোষকগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা। আগামীকালের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আজ (১২ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। প্রফেসর ইউনূস তাঁর বাণীতে উল্লেখ করেন, বুদ্ধিজীবীরা তাঁদের মেধা ও প্রজ্ঞার প্রয়োগ, সাংস্কৃতিক চর্চা […]

জাতীয় ফিচার

এমপি প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে পারবেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার নতুন করে ব্যবস্থা জারি করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন, জাতীয় নির্বাচনের প্রার্থীরা যদি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চান, তাদের অনুমতি দেওয়া হবে। এর আগে এ ধরনের লাইসেন্স শুধুমাত্র সামরিক ও বেসামরিক কর্মচারীদের জন্য সীমাবদ্ধ ছিল। এছাড়া, নির্বাচনে […]

জাতীয় ফিচার

হামলার পেছনে ‘চক্রান্তের হাত’; ফায়দা লোটার চেষ্টা চলছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ এবং ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এর পেছনে একটি মহলের সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে এবং কিছু পক্ষ এই সহিংসতা থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে […]

জাতীয় ফিচার

হাদির হামলায় সীমান্তে কড়া নজরদারি; বিজিবির দ্বিগুণ টহল!

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্তজুড়ে নজরদারি বহুগুণ বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যেকোনো অপরাধী যাতে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকেই যানবাহনে তল্লাশি জোরদার করা হয়েছে এবং টহল কার্যক্রম দ্বিগুণ […]

একই স্থানে যুবলীগ ও বিএনপি সমাবেশ ডাকায় নিষেধাজ্ঞা জাতীয় ফিচার

ওসমান হাদির হামলায় ভুয়া ফটোকার্ড ছড়ানোয় ডিএমপি হুঁশিয়ারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে উদ্ধৃত করে সামাজিক মাধ্যমে ছড়ানো একটি ভুয়া ফটোকার্ডকে ‘ঘৃণ্য অপচেষ্টা’ আখ্যা দিয়ে সতর্ক করেছে ডিএমপি। এই ধরনের বিভ্রান্তি ছড়ানোর সঙ্গে জড়িতদেরও শিগগির আইনের আওতায় আনা হবে বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া […]

জাতীয় ফিচার

ওসমান হাদির ওপর হামলাকারীদের একজনও ছাড় পাবে না: প্রধান উপদেষ্টা

রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর নৃশংস গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই হামলাকে “নির্বাচনি পরিবেশে একেবারেই অগ্রহণযোগ্য” ও “গণতান্ত্রিক রাজনীতির জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে অভিহিত করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার […]

জাতীয় ফিচার

ওসমান হাদির ওপর হামলায় এনসিপির তীব্র নিন্দা, সরকারের নিরাপত্তা ব্যর্থতায় ক্ষোভ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর বর্বর হামলাকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার হওয়া গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দলের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় এই হামলার তীব্র নিন্দা […]

জাতীয় ফিচার

কোনো শক্তিই ১২ ফেব্রুয়ারি থামাতে পারবে না: শফিকুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই—এই দৃঢ়বাদ দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সরকারের অটল অবস্থান জানিয়েছেন। শুক্রবার (১২ ডিসেবার) বেলা সাড়ে ১১টায় শরীয়তপুরের নড়াইয়ার সুরেশ্বর দরবার শরীফে জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষমাণ। যারা আইন হাতে […]