জাতীয় ফিচার

“বিএনপি নিষেধাজ্ঞার মিশনে ফেল করেছে”

"ফখরুলের পাকিস্তান আমলের প্রশংসা রাষ্ট্রদ্রোহিতার শামিল"

বিরোধীদের নিষেধাজ্ঞার মিশন ব্যর্থ হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এসব গুমের কাহিনী শুনিয়ে লাভ নেই। নিষেধাজ্ঞা আরোপ করাবেন বাংলাদেশের ওপর। আমির খসরুর ওয়াশিংটন মিশন ফেল। নিষেধাজ্ঞা দিতে চেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিয়েছে ২০ দেশের ৭০ জনের বিরুদ্ধে। সেখানে বাংলাদেশ নেই। বাংলাদেশ কিন্তু নেই। তবুও তারা লবিস্ট নিয়োগ করে।

আজ বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাহেব আজকে (১৪ ডিসেম্বর) সকালে বুদ্ধিজীবী দিবসে সাজ্জাদুল সুমনের বাড়িতে গেলেন। ২০১৩ সালে গুম হয়েছিল। তার বাড়িতে উনি গেলেন, আমি সবিনয়ে তাকে জিজ্ঞেস করি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিমাসে কতজন গুম হয়, কতজন নারী ধর্ষিত হয়, কতজন খুন হয় সেই চিত্রটা কিন্তু সিএনএনে আমরা দেখেছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পিটার হাস সাহেব আজ ১৪ ডিসেম্বর… যদি দেখতাম আপনি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেছেন সেই চিত্রটা বেশি ভালো লাগতো। বিএনপির অসংখ্য কর্মী আছেন, যারা মামলা থেকে রক্ষা পেতে নিখোঁজ। চকরিয়ার সালাউদ্দিন, কত অভিযোগ তার বিরুদ্ধে। সালাউদ্দিন গুম হয়ে গেলে, নিজে নিজেই চলে গেল ভারতে। এসব গুমের কাহিনী আপনাদের জানা উচিত।

তিনি বলেন, আমির খসরু একা যাননি। লবিস্ট নিয়োগ করেছে তারা। তার নাম কি জানেন, টোবি ক্যাডম্যান। তিনি ব্রিটিশ আইনজীবী।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উল্লেখ করেন, টোবি ক্যাডম্যান সাক্ষাতকারে আল জাজিরাকে বলেছেন, আমি বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য, পুলিশ এবং র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে অনুরোধ করেছিলাম। যুক্তরাষ্ট্র কথা রেখেছে, যুক্তরাজ্য আমার অনুরোধ রাখেনি। টাকা পয়সা দিয়ে এসব করছেন, কোথা থেকে আসে টাকা? কারা দেয় টাকা, ব্যবসায়ী-শিল্পপতি সব খবর আসে। একটা মিটিং করেন ৭ দিন আগে থেকে পিকনিক। টাকা আসে কোথা থেকে?

 

রিপোর্টার

About Author

3 Comments

  1. "হতাশা ও টাকার জন্য আত্মহত্যা করেন ফারদিন" - tathyasangjog

    December 14, 2022

    […] আরও পড়ুনঃ “বিএনপি নিষেধাজ্ঞার মিশনে ফেল করেছে” […]

  2. রোহিঙ্গা পুনর্বাসনের কথা ভাবছে টোকিও - tathyasangjog

    December 14, 2022

    […] আরও পড়ুনঃ “বিএনপি নিষেধাজ্ঞার মিশনে ফেল করেছে” […]

  3. সিরাজগঞ্জে এইডস রোগীর সংখ্যা বাড়ছেই - tathyasangjog

    December 14, 2022

    […] আরও পড়ুনঃ “বিএনপি নিষেধাজ্ঞার মিশনে ফেল করেছে” […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র