খেলা ফিচার

পোল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

মেক্সিকো ও পোল্যান্ড দুই দলকেই ২-০ গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাপিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলো আর্জেন্টিনা।

চার পরিবর্তন নিয়ে পোল্যান্ডের বিপক্ষে এদিন খেলতে নামে আর্জেন্টিনা। ম্যাচের ১১ মিনিটে ডান পাশ দিয়ে মেসির জোড়ালো শট রুখে দেন পোলিশ গোলরক্ষক সিজনি।

৩৫ মিনিটে সিজনি ডি বক্সের ভেতর ফাউল করে বসেন মেসিকে। রেফারি ভিএআর এর মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত দেন। কিন্তু মেসির বুলেট গতির শট রুখে দেন পোলিশ গোলরক্ষক।

বিরতির আগে আর কোন গোল না হলে গোলশূন্য ড্র তে থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল। ৪৬ মিনিটে মলিনার ডান পাশ থেকে বাড়ানো ক্রসে এলেক্সিস ম্যাক এলিস্টারের গোলে ১-০ গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তারা।

৬৮ মিনিটে আবারো এগিয়ে যায় আর্জেন্টিনা। এবার এনজো ফার্নান্দেজের ক্রস থেকে বল পেয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন ম্যান সিটি তারকা হুলিয়ান আলভারেজ।

শেষ দিকে আর্জেন্টিনা আরো গোলের সুযোগ তৈরি করলেও তা দেখা পায়নি জালের।

আরও পড়ুনঃ ফ্রান্সকে হারিয়েও নকআউট পর্বে উঠতে পারল না তিউনিশিয়া

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার