ফ্রান্সকে হারিয়েও নকআউট পর্বে উঠতে পারল না তিউনিশিয়া
তিউনিশিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে ফ্রান্স। অবশ্য নক আউট নিশ্চিতের জন্য জয় ছাড়া কোন বিকল্প পথ খোলা ছিলনা তিউনিশিয়ার সামনে। শেষ পর্যন্ত জয়লাভ করার পরও অবশ্য নক আউট পর্বে খেলার সুযোগ হলোনা তিউনিশিয়ার। ডেনমার্ককে হারানো অস্ট্রেলিয়া গ্রুপ রানারআপ হিসেবে নিশ্চিত করেছে শেষ ষোল।
ম্যাচের শুরুতেই ৮ম মিনিটেই আক্রমনে যায় তিউনিসিয়া। বাঁ প্রান্ত দিয়ে ফ্রি কিক থেকে খাজরির ক্রস লাফ দিয়ে ডান পায়ে গোল করেন ডিফেন্ডার নাদের ঘানদ্রি। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
বিরতিরর আগমুহুর্তেও দুই দল আক্রমন ও পাল্টা আক্রমন চালালেও গোল করতে পারেনি কোন পক্ষ। ফলে গোল শুন্য ড্রয়ে বিরতিতে যায় তারা।
ম্যাচের ৫৮ মিনিটে মধ্যমাঠে আইসা লেইডুনির কাছ থেকে বল পেয়ে দ্রুত গতিতে ফরাসি সিমানায় ঢুকে পড়েন তিনি। এই সময় তাকে প্রতিহত করতে আসা ফ্রান্সের তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে তাদের মাঝখান দিয়েই ডান পায়ের প্লেসিং শটে গোল করেন তিনি (১-০)। এই সময় কিছুটা আহত মনে হয়েছে তাকে। ফলে গোলের পরপরই মাঠ ছাড়েন তিউনিশিয় আইকন।
আট মিনিটের ইনজুরি টাইমের শেষ মিনিটে তিউনিশিয়ার গোলপোস্টের সামনে সৃস্ট জটলা থেকে আঁতোয়ান গ্রিজম্যান দুর্দান্ত এক শটে গোল করেন। মুহুর্তেই জেগে উঠে ফরাসি শিবির। কিন্তু থামতেও সময় নেয়নি। ভিএআর প্রযুক্তিতে দেখা যায় বল পাবার আগে অফসাইডে ছিলেন গ্রিজম্যান। ফলে গোলটি বাতিল করেন কর্তব্যরত নিউজিল্যান্ডের রেফারি। এতেই বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অপ্রত্যাশিত জয় পায় তিউনিশিয়া।
আরও পড়ুনঃ বিএনপির উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা: তথ্যমন্ত্রী






পোল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা - tathyasangjog
December 1, 2022[…] […]