বিদ্যুৎ বিপর্যয়ের সংকট কেটে গেছে: নসরুল হামিদ
মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া বিদ্যুৎ বিপর্যয়ের পর পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার রাত ১০টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এমন কথা জানিয়েছেন তিনি।
ফেসবুক পোষ্টে তিনি লিখেছেন, সম্মানিত গ্রাহকবৃন্দ- ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে রাত ৯টার মধ্যে গ্রিড রিস্টোর করা সম্ভব হয়েছে। এখনও অল্প কিছু জায়গায় বিদ্যুৎ আসেনি বা স্বল্প সময়ের জন্য এসেছিল- সেসব এলাকার গ্রাহকগণ আরেকটু ধৈর্য্য ধরুন। ধীরে ধীরে লোড বৃদ্ধি করা হচ্ছে। মূল সংকট কেটে গেছে। দ্রুতই আপনারা বিদ্যুৎ পাবেন।
আরও পড়ুনঃ বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
উল্লেখ্য, দুপুর ২টা ৪ মিনিটে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের পর ২টা ৩৬ মিনিটে আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ কেভি সঞ্চালন লাইন চালুর মাধ্যমে ক্রমান্বয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। রাত ৯টায় সিস্টেম জেনারেশন ৮,৪৩১ মেগাওয়াটে উন্নীত করা হয় এবং সতর্কতার সাথে সেটা বাড়িয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ চলমান আছে।






"বিনা প্রেসক্রিপশনে এন্টিবায়োটিক বিক্রি করলে ফার্মেসির লাইসেন্স বাতিল" - tathyasangjog
October 5, 2022[…] […]