ফিচার

চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড; ঝুঁকিতে বাংলাদেশ

নেদারল্যান্ডের বিপক্ষে ১৬০ রানের বড় জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখলো ইংলিশরা। ৩৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৭.২ ওভারে মাত্র ১৭৯ রানেই অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। ১৬০ রানের বড় জয়ে টেবিলের তলানি থেকে সাত নম্বরে উঠে আসলো জস বাটলারের দল। তবে এ জয়ে ঝুঁকিতে রইলো বাংলাদেশ।

বিশ্বকাপে আইসিসি এক বিবৃতিতে জানায়, বিশ্বকাপের প্রথম সাত দল ও স্বাগতিক পাকিস্তান আগামী ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে। এটা শোনার পরেই দলগুলো নড়েচড়ে বসে। টুর্নামেন্টে প্রত্যেকটি দলেরই আর একটি করে ম্যাচ বাকি।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাবনা জোরালো হয়েছিল, কিন্তু ডাচদের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে সেই সম্ভাবনা স্তিমিত হতে চললো।

শেষের চার দল ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস সবারই পয়েন্ট চার। তবে, নেট রানরেটে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইংল্যান্ড (-০.৮৮৫)। তারপরে বাংলাদেশ (-১.১৪২) ও তারপর শ্রীলঙ্কা (-১.১৬০)। সবার শেষে রয়েছে নেদারল্যান্ডস (-১.৬৩৫)।

কেননা বাংলাদেশের শেষ ম্যাচ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। যার ফলে চ্যাম্পিয়ান ট্রফি খেলার সম্ভাবনা অনেকাংশেই কমলো বাংলাদেশের।

আরও পড়ুনঃ ১৪ নভেম্বর চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ তিন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার