জীবনযাপন

খুব সহজে ঘরেই তৈরি করুন বাটার

বিভিন্ন রেসিপিতে বাটার ব্যবহার করা হয়। আর এই বাটার যদি ঘরেই তৈরি করে নেয়া যায় একটি মাত্র উপাদান দিয়ে তাহলেতো আর কোন কথাই নেই।

আসুন্ দেখে নেই কিভাবে ঘরেই বাটার তৈরি করবেন;

উপকরণ;
দুধের সর ১ কাপ (সোয়া ২ লিটার ফুলক্রিম দুধের)
ফ্রিজের ঠাণ্ডা পানি ১ বোল

প্রণালী;

দুধের সর ১ কাপের মত হয়ে গেলে সর ফ্রিজার থেকে বের করে নরমাল টেম্পারেচারে রেখে নরম করে নিয়ে স্ট্যান্ড মিক্সার বা ইলেকট্রিক বিটারে বিট করে নিন। বিট করার সময় এর মধ্যে সামান্য ফ্রিজের ঠাণ্ডা পানি দিন। বিট করতে করতে সর থেকে উপরে বাটার জমতে শুরু করলে এবং বাটার মিল্ক আলাদা হয়ে গেলে এ পর্যায়ে বিট করা বন্ধ করে দিন।

এবার বড় একটি বোলে ফ্রিজের বরফ ঠাণ্ডা পানি এবং অল্প কিছু বরফ টুকরা নিন। এখন উপরের জমে যাওয়া বাটার পুরোটা বাটার মিল্ক থেকে ছেঁকে ছেঁকে বরফ ঠাণ্ডা পানির মধ্যে নিন। বাটার ঠাণ্ডা পানিতে ছাড়ার কিছুক্ষন পর পানির মধ্যে থেকে বাটার গুলো জড় করে হাতের মধ্যে নিয়ে চেপে চেপে বাটার থেকে সব পানি ঝরিয়ে নিন। বাটার থেকে সব পানি ঝরিয়ে বাটার একটি চারকোনা বক্সে চেপে চেপে রেখে পছন্দসই আকার দিন। এরপর ফ্রিজে সংরক্ষণ করে রাখুন অনেক দিন পর্যন্ত।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের