জাতীয় ফিচার

শুধু ডিগ্রি যথেষ্ট নয়, প্রয়োজন সক্ষমতা, শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতা: আসিফ নজরুল

বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে শুধু ডিগ্রি যথেষ্ট নয়, প্রয়োজন সক্ষমতা, শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতা—এই বার্তা দিয়ে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) সপ্তম সমাবর্তনে সভাপতির বক্তব্য দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এবারের সমাবর্তন শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে উৎসর্গ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) পূর্বাচল নতুন শহরে অবস্থিত এসইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত […]

জাতীয় ফিচার

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে ফরম সংগ্রহ করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান […]

জাতীয় ফিচার

পঞ্চম শ্রেণির মেধা যাচাই পরীক্ষা স্থগিত: আইনি জটিলতায় ধোঁয়াশা, শিক্ষক-অভিভাবকদের ক্ষোভ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা আইনি জটিলতায় আটকে গেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটিকে ‘মেধা যাচাই পরীক্ষা’ নাম দিয়ে চালানোর চেষ্টা করলেও বেসরকারি বিদ্যালয়ের কয়েকজন অভিভাবকের করা রিটে হাইকোর্টের একটি বেঞ্চ এটিকে এক মাসের জন্য স্থগিত করেছেন। গত ১৭ ডিসেম্বর এ আদেশ দেওয়া হয়। কিন্তু পরীক্ষা হবে কি না, তা নিয়ে জেলা-উপজেলা শিক্ষা […]

জাতীয় ফিচার

শহীদ ওসমান হাদির চিরনিদ্রা নজরুলের পাশে: ঢাবি কেন্দ্রীয় মসজিদে দাফন সম্পন্ন

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির বীর যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে দাফন করা হয়েছে। পরিবারের দাবি ও সম্মতির ভিত্তিতে এই স্থান নির্ধারণ করা হয়। বিকেল ৩টায় মরদেহ সমাধিসৌধে আনা হয়। […]

ইউক্রেনে শান্তির সম্ভাবনা খুবই কম: জাতিসংঘ মহাসচিব জাতীয় ফিচার

ওসমান হাদি হত্যা: জাতিসংঘ মহাসচিবের দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় গভীর নিন্দা জানিয়ে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি হাদির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের […]

জাতীয় ফিচার

শহীদ ওসমান হাদির শেষ বিদায়: ঢাবি কেন্দ্রীয় মসজিদে ভিড়

সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধা শরিফ ওসমান হাদির মরদেহকে শেষ বিদায় জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে হাজার হাজার ছাত্র-জনতা জড়ো হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মরদেহ দেশে পৌঁছার খবর ছড়িয়ে পড়তেই মানুষের ঢল নামে। প্রথমে মরদেহ সরাসরি মসজিদে আনার ঘোষণা থাকলেও পরে তা পরিবর্তন করা হয়। […]

জাতীয় ফিচার

তোপখানায় উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা-অগ্নিসংযোগ!

রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৭টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যার দিকে অজ্ঞাতপরিচয় একদল লোক কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর শুরু […]

সরকারি চাকরির বয়সসীমা বাড়ল জাতীয় ফিচার

শহীদ ওসমান হাদির স্বপ্ন রক্ষায় সংযমের আহ্বান অন্তর্বর্তী সরকারের

বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সংঘটিত যেকোনো ধরনের সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ ও জানমালের ক্ষতি করার কর্মকাণ্ডের দৃঢ় ও দ্ব্যর্থহীন নিন্দা জানিয়ে দেশের সব নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (১৯ ডিসেম্বর) সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে আমরা একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। বিশৃঙ্খলাকে […]

জাতীয় ফিচার

ওসমান হাদির দাফন কবি নজরুল ইসলামের পাশে

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে পরিবারের দাবির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, শহীদ ওসমান হাদির মরদেহবাহী গাড়ি বিমানবন্দর […]

জাতীয় ফিচার

শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে: শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বীর যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট ইএ-৫৮৫-এ করে সিঙ্গাপুর থেকে মরদেহ বহন করা হয়। বিমানবন্দরের ক্যান্টনমেন্ট গেট দিয়ে মরদেহবাহী গাড়ি বের হয়ে যায়। এর আগে বাংলাদেশ সময় দুপুর […]