জাতীয় ফিচার

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল; সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ হোসেন

### খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল: সংকটময় মুহূর্ত পার করছেন—চিকিৎসক জাহিদ হোসেন ঢাকা: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত […]

জাতীয় ফিচার

ঢাকা-১৭ থেকে মনোনয়ন সংগ্রহ তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে রোববার (২৮ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্য দিয়ে তাঁর সরাসরি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। এর আগে বগুড়া-৬ আসন থেকেও তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। রোববার সকাল ১১টা ১০ মিনিটের দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ […]

জাতীয় ফিচার

সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকার ‘খুবই সিরিয়াস’: পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সরকার ‘খুবই সিরিয়াস’ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘মানুষ দীর্ঘদিন তাদের ভোট দিতে পারেনি। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নির্বাচন কমিশনকে আমরা সব ধরনের সহযোগিতা করবো। প্রত্যেক দলের কাজ হচ্ছে মানুষকে ভোটদানে উৎসাহিত করা।’ শনিবার (২৭ ডিসেম্বর) ভোলা সরকারি স্কুল মাঠে ‘ভোটের গাড়ি’ প্রচারণার […]

জাতীয় ফিচার

পোস্টাল ভোটে ৮ লাখের বেশি নিবন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দেওয়ার জন্য এ পর্যন্ত ৮ লাখ ৮৭২ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী […]

জাতীয় ফিচার

তারেক রহমান ভোটার নিবন্ধন সম্পন্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) পৌঁছে তিনি এ প্রক্রিয়া সম্পন্ন করেন। দুপুর ১টা ১৮ মিনিটের দিকে ইটিআই ভবন থেকে বের হয়ে যান তিনি। তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো বাধা নেই […]

জাতীয় ফিচার

নির্বাচন বানচালের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: উপদেষ্টা আদিলুর রহমান খান

দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি আসন্ন নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তবে জনগণকে সঙ্গে নিয়ে সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা […]

Uncategorized

গণ অধিকার পরিষদের রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে লড়বেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট করবেন বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নুরুল হক নুর বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী উত্তাল সময়ে বিএনপি ও গণ অধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল মিলে ফ্যাসিবাদ পতনের জন্য যুগপৎ […]

জাতীয় ফিচার

তারেক রহমানের হাত ধরে গণতন্ত্রের নতুন যাত্রা: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক যাত্রার পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তারেক রহমানের রাজসিক প্রত্যাবর্তন সেই বার্তাই বহন করে। তাঁর নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা করছি।’ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা […]

জাতীয় ফিচার

মেঘনায় ঘন কুয়াশার কারণে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে ৪ জনের মৃত্যু

ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানান, কুয়াশার কারণে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। এতে চার জনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত […]

জাতীয় ফিচার

খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশজুড়ে দোয়ার আয়োজন বিএনপির

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করছে বিএনপি। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম […]