জাতীয় ফিচার

তারেক রহমান ভোটার নিবন্ধন সম্পন্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) পৌঁছে তিনি এ প্রক্রিয়া সম্পন্ন করেন। দুপুর ১টা ১৮ মিনিটের দিকে ইটিআই ভবন থেকে বের হয়ে যান তিনি।

তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার করতে পারে। এ ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই।’

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর তারেক রহমানের এই ভোটার নিবন্ধন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর সম্ভাব্য অংশগ্রহণের পথ সুগম করেছে। বিএনপির নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখবেন।

তারেক রহমানের প্রত্যাবর্তনের পর দলের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ভোটার নিবন্ধন সম্পন্ন হওয়ায় নেতাকর্মীরা এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁর পূর্ণাঙ্গ অংশগ্রহণের সূচনা হিসেবে দেখছেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, প্রক্রিয়াটি স্বাভাবিক নিয়মে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই তাঁর এনআইডি কার্ড ইস্যু করা হবে।

আসন্ন নির্বাচনে তারেক রহমানের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। বিএনপির নেতারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে দল আরও শক্তিশালী হয়ে উঠবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র