জাতীয় ফিচার

দীর্ঘ ১৯ বছর পর দলীয় কার্যালয়ে তারেক রহমান: নতুন করে দেশ গড়ার আহ্বান

দীর্ঘ ১৯ বছরের নির্বাসন শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পা রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। উজ্জীবিত নেতাকর্মীদের নতুন করে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৬ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৯ বছর পর তিনি চিরচেনা দলীয় কার্যালয়ে বসলেন। সর্বশেষ […]

জাতীয় ফিচার

হাদি হত্যায় সহায়তাকারীদের ভারতে আটকের খবর ‘গুজব’: পশ্চিমবঙ্গ পুলিশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের পালাতে সহায়তার অভিযোগে ভারতে পাঁচ বাংলাদেশি নাগরিক আটকের খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তারা এ কথা জানায়। এর আগে ইউরোপপ্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক কর্মী জুলকারনাইন সায়ের এক ফেসবুক পোস্টে দাবি করেন, হত্যাকাণ্ডের মূল […]

জাতীয় ফিচার

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বিদায়ী সাক্ষাত: রোহিঙ্গা সহায়তায় ধন্যবাদ ইউনূসের

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন। বাংলাদেশে এক বছরের দায়িত্ব শেষে দেশে ফিরে যাওয়ার আগে এই সাক্ষাতে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার এবং […]

জাতীয় ফিচার

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি; উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

আগামী ১ জানুয়ারি থেকে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬ শুরু হচ্ছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৮ ডিসেম্বর) এক্সিবিশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ তথ্য জানান। এ সময় ইপিবি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের […]

ফিচার বিশ্ব সংযোগ

ট্রাম্প প্রশাসনের বিদেশি সহায়তা কাটছাঁটের মধ্যে জাতিসংঘকে ২০০ কোটি ডলারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিদেশি সহায়তা ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার নীতির মধ্যেই জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের জন্য ২০০ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে বাংলাদেশসহ ১৭টি দেশ এই সহায়তা পাবে। সোমবার (২৯ ডিসেম্বর) জেনেভায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সামগ্রিক বিদেশি সহায়তা কমাচ্ছে এবং জাতিসংঘের সংস্থাগুলোকে ‘খাপ খাওয়াতে, সঙ্কুচিত হতে অথবা […]

জাতীয় ফিচার

মনোনয়ন জমা দিলেন তারেক রহমান: ঢাকা-১৭ থেকে লড়বেন ধানের শীষে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়ন জমা দিচ্ছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমার সময় রয়েছে। প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের প্রত্যাশা ব্যক্ত করেছেন। এদিন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর […]

জাতীয় ফিচার

নির্বাচন টার্গেট করে সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘দু-চারটি অস্ত্র যে ঢুকছে না তা আমি বলবো না, ঢুকছে এবং ধরাও হচ্ছে। প্রতিদিন একটা-দুটা করে ধরা হচ্ছে। কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না।’ সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানায় […]

জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব পেয়েও যোগ দিচ্ছি না: মাহফুজ আলম

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট থেকে প্রস্তাব না পাওয়ার যে খবর ছড়িয়েছে তা সত্য নয় বলে দাবি করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, প্রস্তাব পেয়েছেন, কিন্তু ঢাকার কোনো আসনে জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের নীতি ও অবস্থান ধরে রাখা তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। রোববার (২৮ ডিসেম্বর) রাত […]

জাতীয় ফিচার

ওসমান হাদি হত্যায় দুই সহায়তাকারী ভারতের মেঘালয়ে গ্রেফতার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই সহায়তাকারী ভারতের মেঘালয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো স্বীকার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)—হত্যাকারীরা ভারতে পলিয়ে গেছে। রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল […]

জাতীয় ফিচার

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর […]