জাতীয় ফিচার

যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান তারেক রহমানের

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সকলে মিলে এই নেতৃত্ব দিয়ে জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমাদেরকে যেকোনো মূল্যে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উসকানির মুখে আমাদেরকে শান্ত থাকতে হবে। প্রিয় ভাই-বোনেরা, আমরা […]

জাতীয় ফিচার

মায়ের কাছে ফিরলেন তারেক রহমান, লাখো নেতাকর্মীর বাঁধভাঙা উল্লাস

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে মায়ের কাছে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনে দলের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে বাঁধভাঙা উল্লাস। সঙ্গে এসেছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট (বিজি-২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক […]

জাতীয় ফিচার

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ও সংগ্রামের অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে পা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-১০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের […]

জাতীয় ফিচার

বড়দিনে প্রধান উপদেষ্টা ইউনূসের আহ্বান: খ্রিষ্টান সম্প্রদায়কে এগিয়ে আসতে বললেন নতুন বাংলাদেশ গড়তে

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দেশপ্রেম ও মানবতার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সকলের জন্য একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। ২৫ ডিসেম্বর ‘বড়দিন’ উপলক্ষ্যে পাঠানো এক বাণীতে প্রধান উপদেষ্টা খ্রিষ্টান ধর্মাবলম্বীদের […]

একই স্থানে যুবলীগ ও বিএনপি সমাবেশ ডাকায় নিষেধাজ্ঞা জাতীয় ফিচার

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ডিএমপির কঠোর ট্রাফিক নির্দেশনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমান বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) হয়ে […]

জাতীয় ফিচার

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না; প্রেস সচিবের স্পষ্ট ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে।’ বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে […]

জাতীয় ফিচার

টেলিযোগাযোগ অধ্যাদেশ সংশোধন অনুমোদন: ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ, নজরদারি দণ্ডনীয় অপরাধ

ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই বন্ধ করা যাবে না এবং সিম-ডিভাইস রেজিস্ট্রেশনের তথ্য ব্যবহার করে নাগরিক নজরদারি আইনত দণ্ডনীয় অপরাধ—এমন গুরুত্বপূর্ণ ধারা রেখে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ অধ্যাদেশের সংশোধনী প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে টেলিযোগাযোগ খাতের সেবার মানবৃদ্ধি, বিটিআরসির স্বাধীনতা-জবাবদিহি নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সার্ভেইলেন্স কাঠামোতে গঠনমূলক পরিবর্তন আনা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের […]

জাতীয় ফিচার

ওসমান হাদি হত্যা: যুবলীগ কর্মী হিমন গ্রেফতার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী ও আদাবর থানা যুবলীগের কর্মী হিমনকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি […]

জাতীয়

অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। একই দিনে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দেন তাঁরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু […]

জাতীয় ফিচার

যুগসন্ধিক্ষণে সুষ্ঠু নির্বাচনের দায়িত্বে ব্যর্থতার অবকাশ নেই: সিইসি

দেশের যুগসন্ধিক্ষণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের গুরুদায়িত্ব পালনে কোনো ব্যর্থতার অবকাশ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমরা যদি সঠিকভাবে এ দায়িত্ব পালনে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না।’ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে ত্রয়োদশ জাতীয় […]