নববর্ষ উদযাপনে ড্রোন হামলা: রুশ-নিয়ন্ত্রিত খেরসনে ২৪ নিহত
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের রুশ-নিয়ন্ত্রিত উপকূলীয় গ্রাম খোরলিতে নববর্ষ উদযাপন চলাকালে একটি হোটেল ও ক্যাফেতে ড্রোন হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু রয়েছে এবং আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন। রাশিয়ার দাবি, এটি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা। রুশ-নিযুক্ত খেরসনের গভর্নর ভ্লাদিমির সালদো টেলিগ্রামে জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোররাতে […]













