জাতীয় ফিচার

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে এ জানাজা পড়ানো হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চন্দ্রিমা উদ্যানে দাফন করা হবে। জানাজা ও দাফনের সার্বিক তদারকি করবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপি মহাসচিব দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সুশৃঙ্খলভাবে জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনে আনা, জানাজা ও দাফনসহ সব কার্যক্রম পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। এ উপলক্ষে বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজায় শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। জাতি একজন আপসহীন নেত্রীকে চিরবিদায় জানাতে প্রস্তুত।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র