জাতীয় ফিচার

তারেক রহমানকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন প্রধান উপদেষ্টা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকাহত তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সান্ত্বনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার নামাজে জানাজা শুরু হয়। এ সময় জানাজায় উপস্থিত প্রধান উপদেষ্টা ড. ইউনূস শোকসন্তপ্ত তারেক রহমানকে আলিঙ্গন করে সান্ত্বনা দেন। এ দৃশ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝেও মানবিকতার এক অসাধারণ মিলন দেখা যায়।

জানাজায় আরও উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপাল, ভুটান, মালদ্বীপসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সর্বস্তরের জনতা।

জানাজা শেষে রাষ্ট্রপতি গার্ড রেজিমেন্টের (পিজিআর) তত্ত্বাবধানে খালেদা জিয়াকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তার মরদেহ নেওয়া হয় শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে, যেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। দাফনের সময় তারেক রহমান নিজে কবরে নেমে মাকে চিরনিদ্রায় শায়িত করেন।

সড়কের দুপাশে লাখো মানুষ দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানান। পুরো এলাকায় শোক ও নীরবতার আবহ বিরাজ করে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান চিরস্মরণীয়। তার বিদায়ে জাতি একজন আপসহীন নেত্রীকে হারালো।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র