জাতীয় ফিচার

নির্বাচন টার্গেট করে সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘দু-চারটি অস্ত্র যে ঢুকছে না তা আমি বলবো না, ঢুকছে এবং ধরাও হচ্ছে। প্রতিদিন একটা-দুটা করে ধরা হচ্ছে। কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না।’

সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানায় বিজিবি সদর দপ্তরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৫ উপলক্ষে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র প্রবেশের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্ত্র প্রবেশের চেষ্টা হচ্ছে এবং প্রতিদিনই ধরা পড়ছে। তবে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। বিজিবি ও অন্যান্য বাহিনী সতর্ক রয়েছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে আসামি গ্রেফতার নিয়ে মেঘালয় পুলিশ ও ডিএমপির বক্তব্যের পার্থক্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘ডিবি রাতে একটি স্টেটমেন্ট দিয়েছে, সেটা পড়লে জানতে পারবেন।’

সম্প্রতি ডিএমপি জানায়, হাদি হত্যায় জড়িত দুই সহায়তাকারী ভারতের মেঘালয়ে গ্রেফতার হয়েছে। তবে মেঘালয় পুলিশ এ দাবি অস্বীকার করেছে। এ নিয়ে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে বলে জানা গেছে।

নির্বাচনকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি দিবসে উপদেষ্টা সীমান্ত রক্ষায় বিজিবির ভূমিকার প্রশংসা করেন এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে কঠোর নির্দেশ দেন। নির্বাচনী সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র