জাতীয় ফিচার

“ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান দায়িত্ব”

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রফেসর ইউনূস বলেন, “আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার […]

asif nazrul জাতীয় ফিচার

মুক্তিযুদ্ধের প্রত্যয় দেশকে পুনর্নির্মাণের সুযোগ করে দিয়েছে: ড. আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এটি বাংলাদেশের মানুষের জন্য একটি শ্রেষ্ঠতম দিন। এই দিনে যখন আমরা জাতীয় স্মৃতিসৌধে আসি, তখন আমাদের মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা, বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং দেশ গড়ার দৃঢ় প্রত্যয়গুলো মনে পড়ে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন […]

খেলা ফিচার

৯ কোটি ২০ লাখে শাহরুখের কেকেআরে মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে একের পর এক দামি ক্রিকেটার কিনে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ এবং মাথিশা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে দলে নেওয়ার পর এবার বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কিনে নিল শাহরুখ খানের মালিকানাধীন দলটি। বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ […]

জাতীয় ফিচার

মুক্তিযুদ্ধ বা ধর্মের নামে দেশকে বিভাজন নয়, রাজনীতিতে ভোটের নামে প্রতারণা: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে, জাতীয় রাজনীতিতে এখন ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। তাঁর মতে, মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে যেমন দেশকে বিভক্ত করা যাবে না, তেমনি ইসলামের নামেও দেশকে বিভাজন করার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। তিনি দৃঢ়তার সাথে বলেন, “মুক্তিযুদ্ধ আমার এবং জুলাইও আমার।” মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর […]

জাতীয় ফিচার

বিজয়ের ৫৪ বছর: পতাকা হাতে প্যারাশুটিংয়ে বিশ্বরেকর্ড, জাঁকজমকপূর্ণ উদযাপন

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ বিজয়ের ৫৪তম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে সারাদেশে। দিবসের শুরুতে ভোরে রাজধানীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে […]

জাতীয় ফিচার

কর্নেল নাজমুল হুদা হত্যাকাণ্ডের তদন্ত: জিয়াউর রহমানসহ অন্যদের অব্যাহতি

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের প্রেক্ষাপটে সংঘটিত কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম) হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দীর্ঘ ৪৭ বছর পর করা এই চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের সত্যতা পাওয়া গেলেও, এজাহারে অভিযুক্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছিল, তাদের বিরুদ্ধে সরাসরি কোনো […]

জাতীয় ফিচার

পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের তথ্য চাইল ইসি, ১৬ ডিসেম্বরের মধ্যে জমা দিতে নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্রুত যোগাযোগ ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে পুলিশ এবং প্রশাসনের সব কর্মকর্তার বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ-সংক্রান্ত চিঠি মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে ভোটে নিয়োজিত […]

জাতীয় ফিচার

ভয় দেখিয়ে শাসন করেছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

একাত্তরের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডকে স্বাধীনতাবিরোধী শক্তির পরিকল্পিত নীলনকশা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের কাছে খুব ভারাক্রান্ত। কারণ, বিজয়ের ঠিক দুদিন আগে (১৪ ডিসেম্বর) অত্যন্ত পরিকল্পিতভাবে নীলনকশার মাধ্যমে একটি জাতিকে সম্পূর্ণ মেধাশূন্য করে দেওয়ার চক্রান্ত ছিল সেটা। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন […]

জাতীয় ফিচার

“হাদির ওপর হামলার ঘটনায় মনে হয়েছে আমার মাথায় বাজ পড়েছে”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমি আগেরদিন তফসিল ঘোষণা করলাম, আর পরদিনই এমন একটি ঘটনা ঘটলো। এটা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে—আমার মাথার ওপর বাজ পড়েছে।’ রোববার […]

জাতীয় ফিচার

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলা; নিহত ১২

অস্ট্রেলিয়ার জনপ্রিয় সমুদ্রসৈকত বন্ডাই বিচে ইহুদিদের বাৎসরিক ‘হানুক্কাহ’ উৎসব উপলক্ষে জড়ো হওয়া হাজারো মানুষের ওপর ভয়াবহ বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৯ জন, যাদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন। নিউ সাউথ ওয়েলস পুলিশ এটিকে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে এবং তদন্ত শুরু করেছে। রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় […]