জাতীয় ফিচার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হলে সচিবালয় ঘেরাও: রাশেদ খান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলিবিদ্ধ হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’রা ফ্যাসিবাদবিরোধী নেতাদের টার্গেট করে কিলিং মিশন শুরু করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কোনো তৎপরতা দেখাচ্ছে না। আগামী […]

জাতীয় ফিচার

প্রার্থীর ওপর গুলি: ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিয়ে তদন্তের আশ্বাস নির্বাচন কমিশনের

তফসিল ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীতে স্বতন্ত্র প্রার্থীর ওপর বর্বর হামলা। ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ বলেন, “আমরা বিষয়টিকে […]

জাতীয় ফিচার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ

রাজধানীর বিজয়নগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালানোর সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে মোটরসাইকেল থেকে নামা দুর্বৃত্তরা গুলি করে গুরুতর আহত করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকায় এই হামলায় তার মাথায় গুলি লাগে, ফলে তিনি গভীর অচেতনাবস্থা (কোমা) এবং […]

জাতীয় ফিচার

৩২ ঘণ্টা লড়াইয়ের পর নলকূপ থেকে মৃত উদ্ধার হলো দুই বছরের সাজিদ

রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টার নিরলব চেষ্টার পর উদ্ধার করা গেলেও, সে বেঁচে ছিল না। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়, কিন্তু জরুরি বিভাগের চিকিৎসকরা রাত ৯টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের […]

জাতীয় ফিচার

ভেন্টিলেশনে বিএনপি চেয়ারপারসন, কিডনি-হার্ট-ফুসফুসে তীব্র জটিলতা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও গুরুতরভাবে অবনতি হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১টায় মেডিকেল বোর্ডের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, শ্বাসকষ্ট ও অক্সিজেন স্যাচুরেশন মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে ইলেক্টিভ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পক্ষে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার স্বাক্ষরিত বিবৃতিতে […]

জাতীয় ফিচার

নির্বাচনে ইসিকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা

গণঅভ্যুত্থান-পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’-এর ওপর গণভোটের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। ঐতিহাসিক […]

জাতীয় ফিচার

তফসিলে বিএনপি মোটামুটি সন্তুষ্ট ও আশ্বস্ত: মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনারের ঘোষিত তফসিলে বিএনপি ‘মোটামুটি সন্তুষ্ট ও আশ্বস্ত’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আজকের তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে—নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচন চায়, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায়। এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ও গুরুত্বপূর্ণ দিন।” বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে […]

জাতীয় ফিচার

নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন সিইসি, প্রবাসীদের প্রথমবার ভোট

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ঐতিহাসিক ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়। দেশবাসীকে উদ্দেশ করে সিইসি বলেন, “ভোট শুধু আপনার নাগরিক অধিকার নয়, এটি পবিত্র আমানত ও দায়িত্ব। যেকোনো ভয়ভীতি, প্রলোভন, […]

জাতীয় ফিচার

নির্বাচনের যুদ্ধ সহজ নয়, সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব বিপন্ন: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী কয়েকদিন পরে অনুষ্ঠিত হতে চলা জাতীয় সংসদ নির্বাচন যত সহজ মনে হচ্ছে, প্রকৃতপক্ষে ততটা সহজ নয়। এক বছর আগে তিনি এই কথা বললে অনেকে হেসে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজ সকলেই তার কথার গভীরতা অনুভব করছেন। তিনি জোর দিয়ে বলেন, “মানুষের রায় আপনার দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আনতে […]

জাতীয় ফিচার

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। দুজনেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তাদের পদত্যাগপত্র তুলে দিয়েছেন। এর আগে বিকেলে সচিবালয়ে এক […]