আনঅফিসিয়াল ফোন বিক্রিতে সময় বাড়ল
আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম কার্যকর হতে চললেও, বাজারে মজুত এবং পাইপলাইনে থাকা আনঅফিসিয়াল (অবৈধ) মোবাইল ফোন বিক্রির ক্ষেত্রে নতুন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি (BTRC) এবং মোবাইল ব্যবসায়ীদের মধ্যে বৈঠক শেষে এই তথ্য নিশ্চিত করেছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম। […]













