জাতীয় ফিচার

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সাহাবুদ্দিনকে অভিনন্দন জানালেন আবদুল হামিদ

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিন চুপপুকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ সোমবার বিকেলে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফোন করে এই অভিনন্দন জানিয়েছেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনকে জানান। আবদুল হামিদ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ফোনালাপে তারা পরস্পর কুশল বিনিময় করেন। আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ […]

জাতীয় ফিচার

“বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি রেললাইন ধরে পালিয়ে গিয়েছিলেন”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি পদে বিএনপির নাকি কোনো আগ্রহ নেই। তাদের আগ্রহ থাকবেও না। কারণ বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি বি চৌধুরী (বদরুদ্দোজা চৌধুরী) রেললাইন ধরে পালিয়ে গিয়েছিলেন। আজ সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘কৃষিবিদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। […]

মৃতের সংখ্যা জাতীয় ফিচার

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প; মৃতের সংখ্যা ৩৬ হাজার ছাড়াল

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দুই দেশে ৩৬ হাজারেরও বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের কাহারমানমারাস শহরে আঘাত হানা ভূমিকম্প কাপিয়ে দেয় তুরস্ক ও সিরিয়ার বিশাল একটি অংশকে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত দুই দেশে ৩৬ […]

জাতীয়

নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়তে নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার নির্বিচারে গ্রেফতার বা হয়রানির ঝুঁকি এড়াতে নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার মস্কোতে অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ নির্দেশ দেয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ায় বসবাসকারী বা ভ্রমণকারী মার্কিন নাগরিকদের অবিলম্বে চলে যাওয়া উচিত। অন্যায়ভাবে আটক হওয়ার ঝুঁকির কারণে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। […]

জাতীয়

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে সিমেন্টবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে ঈদগাঁও কলেজ গেট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের চাঁন্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২১) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২০)। এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত […]

জাতীয় ফিচার

“জরায়ুমুখের ক্যান্সার রোধে আগামী সেপ্টেম্বর থেকে টিকা দেওয়া হবে”

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে আগামী সেপ্টেম্বর মাস থেকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকা দেওয়া হবে। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাহিদ মালেক বলেন, নারীদের জরায়ুমুখের ক্যান্সার বাড়ছে। তাই স্ক্রিনিং বাড়ানোর জন্য পরিকল্পনা রয়েছে। আমাদের […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের জাতীয়

হামলায় মিয়ানমারে সেনা-পুলিশের ৩৩ সদস্য নিহত

বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের ৩৩ সদস্য নিহত হয়েছে। দেশটির চিন, সোম, শান এবং কাচিন রাজ্য এবং ম্যাগওয়ে, মান্দালে এবং সাগাইং অঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি নিউজ এ তথ্য জানিয়েছে। চিন ন্যাশনাল ফ্রন্টের (সিএনএফ) বরাতে সংবাদমাধ্যমটি জানায়, বৃহস্পতিবার চিন রাজ্যের থান্টলাং টাউনশিপে পুলিশ স্টেশনে হামলায় চার সেনা সদস্য […]

জাতীয় ফিচার

“যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি নির্বাচন করেছে আ. লীগ”

রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুকে নির্বাচিত ঘোষণা করার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার স্বপক্ষের যোগ্য ব্যক্তিকেই নির্বাচন করেছে আওয়ামী লীগ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এর আগে দুপুর সাড়ে ১২টা নাগাদ এ কার্যক্রমে অংশ নিতে […]

জাতীয় ফিচার

“পদযাত্রা ও পদলেহন করে আওয়ামী লীগ সরকারকে বিদায় দেয়া যাবে না”

পদযাত্রা-পদলেহন করে আওয়ামী লীগ সরকারকে বিদায় দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘সারাহ ইসলাম ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট সেল’ উদ্বোধন সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি সব মহানগরে বিএনপির পদযাত্রা কর্মসূচি নিয়ে সাংবাদিকদের […]

জাতীয় ফিচার

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সিএন্ডজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার মালিগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম জানান ,মৃতরা হচ্ছেন সিএন্ডজি চালক আমজাদ হোসেন (৫১), সিএন্ডজি যাত্রী নাফিজ (২৩), সিরাজুল ইসলাম (৬০), শাহনাজ বেগম (৪৫) ও শাহিনুর বেগম (৩৮)। […]