জাতীয় ফিচার

“যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি নির্বাচন করেছে আ. লীগ”

রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুকে নির্বাচিত ঘোষণা করার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার স্বপক্ষের যোগ্য ব্যক্তিকেই নির্বাচন করেছে আওয়ামী লীগ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এর আগে দুপুর সাড়ে ১২টা নাগাদ এ কার্যক্রমে অংশ নিতে কমিশনে আসেন রাষ্ট্রপতি মনোনয়নে আওয়ামী লীগের প্রস্তাবক ওবায়দুল কাদের ও সমর্থক হাছান মাহমুদসহ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির নাম ঘোষণার পর নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ইয়াজউদ্দিনের মতো ইয়েস মার্কা রাষ্ট্রপতি আমরা মনোনীত করিনি। স্বাধীনতার স্বপক্ষের যোগ্য ব্যক্তিকেই নির্বাচন করেছে আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘আমরা চাই বিএনপি আসুক। প্রতিযোগিতামূলক নির্বাচন হোক। সেই নির্বাচনে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি।’

আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র