তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প; মৃতের সংখ্যা ৩৬ হাজার ছাড়াল
তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দুই দেশে ৩৬ হাজারেরও বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের কাহারমানমারাস শহরে আঘাত হানা ভূমিকম্প কাপিয়ে দেয় তুরস্ক ও সিরিয়ার বিশাল একটি অংশকে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত দুই দেশে ৩৬ হাজার ১৪৩ জন নিহত হয়েছে।
তুরস্কের ইমার্জেন্সি কো-অর্ডিনেশন সেন্টার বা এসএকেওএস জানিয়েছে, তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৪৩ জনে। এদিকে, সিরিয়ায় নিহত হয়েছে ৪ হাজার ৫৭৪ জন। এর মধ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় নিহত হয়েছে ৩১৬০ জন বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীর সরকারের উদ্ধার তৎপরতা বিষয়ক মন্ত্রণালয়।
৬ ফেব্রুয়ারি ৪৫ সেকেন্ডের ভূমিকম্পের পর আরও ২৩ শ’র বেশি আফটার শক হয়েছে বলে জানিয়েছে ভূতাত্বিক জরিপ সংস্থা। এতে যেসব ভবন এখনও অক্ষত আছে সেগুলোর ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এর আগে ১৯৩৯ সালে তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা






এক সপ্তাহ পর ৯ জন জীবিত উদ্ধার, মৃত্যু ছাড়ালো ৪১ হাজার - tathyasangjog
February 13, 2023[…] […]
দক্ষিণ কোরীয় ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী - tathyasangjog
February 13, 2023[…] […]
"বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল ১৫০০ বেডে উন্নীত করা হবে" - tathyasangjog
February 13, 2023[…] […]
শেখ হাসিনার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ভারতের - tathyasangjog
February 13, 2023[…] […]
র্যাবের সক্ষমতা বৃদ্ধির জন্য মার্কিন সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী - tathyasangjog
February 13, 2023[…] […]