প্রধানমন্ত্রী জাতীয় ফিচার

মানসিকতা ও শিক্ষার পরিবেশের প্রতিবন্ধকতাগুলি দূর করতে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

আরও বেশি সংখ্যক নারী ও মেয়েদের বিজ্ঞানে উৎকর্ষতা লাভের সুযোগ দিতে সবার মানসিকতা পরিবর্তনে বৈশ্বিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত ৮ম নারী ও মেয়েদের দিবস বিজ্ঞান সমাবেশে এক ভিডিও বিবৃতিতে নারী ও মেয়েদের নিজেদের বদলে দেয়ার এজেন্ট হিসেবে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী […]

নিষেধাজ্ঞা জাতীয়

বান্দরবানের রোয়াংছড়ি থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

৩ মাস ২২ দিন পর বান্দরবানের রোয়াংছড়িতে দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনা রিজিয়নের অনুরোধের ভিত্তিতে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা বাতিল করা হলো। রুমা উপজেলা ব্যতীত বান্দরবানের বাকী […]

জাতীয় ফিচার

সিরিয়ায় ১১ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলা‌দেশ

বাংলা‌দেশ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পর সিরিয়ায় ক্ষ‌তিগ্রস্থদের জন্য সহায়তা হিসে‌বে ১১ টন ত্রাণসামগ্রী পা‌ঠি‌য়ে‌ছে। শুক্রবার রা‌ত সাড়ে ১০টায় বিমান বা‌হিনীর এক‌টি কা‌র্গো বিমান এই ত্রাণসামগ্রী নি‌য়ে ঢাকা ছা‌ড়ে। এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ। এসময় উপ‌স্থিত ছি‌লেন বিমান বা‌হিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক। […]

জাতীয় ফিচার

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প; মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়ালো

তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ছাড়িয়েছে। ঘটনার চারদিন পরও ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুধু তুরস্কেই মারা গেছে ১৮ হাজার ৯৯১ জন, যা ১৯৯১ সালের ভূমিকম্পে মারা যাওয়া সাড়ে ১৭ হাজারের তুলনায় বেশি। অন্যদিকে ভূমিকম্পের ১০০ ঘণ্টা পর ধ্বংসস্তূপে আটকে […]

সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় ফিচার

“আওয়ামী লীগ বন্দুকের নলে ক্ষমতায় আসে না”

আওয়ামী লীগ বন্দুকের নলে ক্ষমতায় আসে না, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশের মানুষ এখন উন্নয়ন চায়। তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। শুক্রবার বিকেলে কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার দরিয়ারপাড় ঈদগাহ কমপ্লেক্সের উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিলেটে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার কমলাকলস গ্রামের দীগেন্দ্র কুমার দেব’র ছেলে বাবুল দেব (৫০) ও একই পরিবারের সদস্য সন্তোষ দেব’র ছেলে সৌম্য দেব (১০)। আজ শুক্রবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার তেতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ ৬ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার […]

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমেছে : আইনমন্ত্রী জাতীয় ফিচার

“সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে”

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে একটি সংবিধান আছে। বাংলাদেশের সকল নির্বাচন এই সংবিধান অনুযায়ী হয়ে আসছে। আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ীই হবে। শুক্রবার বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর পাবলিক হলে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে একটি সংবিধান আছে। বাংলাদেশের সকল নির্বাচন এই সংবিধান অনুযায়ী হয়ে […]

"আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলে বিএনপি আন্দোলন করতে পারছে" জাতীয় ফিচার

“কৃষকের নিকট ভাল মানের বীজ সরবরাহ করতে হবে”

কৃষকের নিকট ভাল মানের বীজ সরবরাহ করে এবং কৃষির নতুন নতুন কৌশল প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের নিকট পৌঁছে দেয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল ১১ ফেব্রুয়ারি ‘সিড কংগ্রেস- ২০২৩’ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয়, অন্যদিকে দেশের ক্রমহ্রাসমান জমি হতে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা কৃষির […]

জাতীয়

“বিএনপির সঙ্গে সংঘাত চাই না, প্রতিযোগিতা চাই”

বিএনপির সঙ্গে আমরা সংঘাত চাই না, প্রতিযোগিতা চাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্রকে ঘরে জিম্মি করে রেখেছে। যারা ঘরে গণতন্ত্রকে জিম্মি করে রাখে, তারা […]

জাতীয় ফিচার

দেশ ও সমাজ গঠনেও পত্রিকা ভূমিকা রাখতে পারে : তথ্যমন্ত্রী

শুধু সংবাদ পরিবেশনই নয়, দেশ ও সমাজ গঠনেও পত্রিকা ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শুক্রবার বিকালে চট্টগ্রামের নাসিরাবাদে দৈনিক পূর্বকোণ পত্রিকার কার্যালয়ে দৈনিকটির ৩৮ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, একটি পত্রিকায় শুধুমাত্র সংবাদ পরিবেশন […]