কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে সিমেন্টবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৭টার দিকে ঈদগাঁও কলেজ গেট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের চাঁন্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২১) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২০)।
এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির বলেন, মরদেহ দুটি অনাপত্তির ভিত্তিতে স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো নিয়ে কাজ করছে রামু তুলাবাগান হাইওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ মহসিন বলেন, সকালে তার এলাকার নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী বান্দরবান বেড়াতে যেতে মোটরসাইকেল নিয়ে বের হন। কলেজ গেট এলাকায় গিয়ে স্থানীয় আমিনের দোকানে রুটি-ডাল খান। নাস্তা খেয়েই দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে কুয়াশার ভেতরেই রওয়ানা দেন। এ সময় কক্সবাজারমুখী সিমেন্ট ভর্তি একটি কাভার্ডভ্যানের ঘটনাস্থলেই দুজন মারা যান।
আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা





