জাতীয়

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

বগুড়ার শাজাহানপুরে বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, শাহজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাস এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছে। পরবর্তীতে ১০ বছর বয়সী এক শিশুকে বগুড়া শজিমেক […]

নির্বাচনে গোপন কক্ষে সিসিটিভি বসালে ভোটারদের অধিকার ক্ষুন্ন হয়: তথ্যমন্ত্রী জাতীয় ফিচার

খালেদা জিয়ার নির্বাচন করতে পারার প্রশ্নই আসে না: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,বাংলাদেশের আইন অনুযায়ী কেউ যদি দুবছরের বেশি সাজাপ্রাপ্ত হন, তাহলে তিনি নির্বাচন করতে পারেন না। খালেদা জিয়া দুবছরের বেশি সাজাপ্রাপ্ত; সুতরাং তার নির্বাচন করতে পারার প্রশ্নই আসে না। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। খালেদা জিয়া […]

জাতীয় ফিচার

রোহিঙ্গাদের আরো ৪.৫ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দিচ্ছে জাপান

জাপান মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের অব্যাহত সহযোগিতার অংশ হিসাবে জরুরি সুরক্ষা এবং মানবিক সহায়তায় ৪.৫ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি জোহানেস ভ্যান ডের ক্লাউ নিজ নিজ সংস্থার পক্ষে আজ এ সংক্রন্ত নতুন অংশিদারিত্ব চুক্তিকে স্বাক্ষর করেন। এ বিষয়ক এক সংবাদ […]

জাতীয় ফিচার

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ফল প্রকাশ; পাসের হার ২৪.৮৯%

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে পাসের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ। পাস করেছেন ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। বুধবার রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিলিমিনারি টেস্টে স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১১ […]

জাতীয় ফিচার

অগ্নি নিরাপত্তা সনদ নেই এমন ভবনের খোজে অভিযানে নামবে ফায়ার সার্ভিস

সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে রাজধানীতে অগ্নি নিরাপত্তা সনদ নেই এমন ভবন ও প্রতিষ্ঠানগুলোর খোঁজে অভিযানে নামার ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে আগামী সপ্তাহ থেকে এ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযান শেষে ফিরে আসা ফায়ার সার্ভিসের প্রতিনিধি দলের […]

আজকে বাংলাদেশের চেহারা পাল্টে গেছে: প্রধানমন্ত্রী জাতীয় ফিচার

আজকে বাংলাদেশের চেহারা পাল্টে গেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আজকে বাংলাদেশের চেহারা পাল্টে গেছে। শুধু রাজধানী ঢাকা নয় সমগ্র দেশের উন্নয়নই তাঁর সরকার করেছে। ভূমিহীন-গৃহহীনকে ঘর করে দেয়ার ও তাদের জীবন-জীবিকার ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করার প্রচেষ্টার মাধ্যমে সামগ্রিক আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটিয়েছে এবং ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারের ঘোষণা অনুযায়ী রূপকল্প-২০২১ বাস্তবায়ন […]

"ভোলার শায়েখের বয়ানে অর্ধশত তরুণ পাহাড়ে নিরুদ্দেশ হয়েছিল" জাতীয় ফিচার

“ভোলার শায়েখের বয়ানে অর্ধশত তরুণ পাহাড়ে নিরুদ্দেশ হয়েছিল”

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জানিয়েছে, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নায়েবে আমির মো. মহিবুল্লাহ ওরফে ভোলার শায়েখ (৪৮) আধ্যাত্মিক নেতার ভূমিকা পালন করছিলেন। তার বয়ান শুনেই অর্ধশত তরুণ ঘর ছেড়ে পাহাড়ে নিরুদ্দেশ হয়েছিল। আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান অতিরিক্ত […]

জাতীয় ফিচার

টিসিবির জন্য এক কোটি ৬০ লাখ লিটার ভোজ্যতেল কিনছে সরকার

সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দেশীয় দুই প্রতিষ্ঠান থেকে ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল (ভোজ্যতেল) কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই তেল কিনতে খরচ হবে ২৭৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা। আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে এই […]

ভারত সফর অত্যন্ত সফল হয়েছে: তথ্যমন্ত্রী জাতীয় ফিচার

“যারা ভাষাকে বিকৃত করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা ভাষাকে বিকৃত করতে চায়, সেই অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। আজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে নারায়ণগঞ্জ জেলা সমিতির আয়োজনে জাতীয় সাহিত্য উৎসবে দেয়া ভাষণে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। দুদিনব্যাপী এ সাহিত্য উৎসবে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ বাংলাদেশ ও ভারতের […]

জাতীয় ফিচার

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার পারমাণবিক অস্ত্রচুক্তি স্থগিত

ইউক্রেন যুদ্ধের এক বছরপূর্তি উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের সঙ্গে অবশিষ্ট একমাত্র পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি রয়েছে তা স্থগিত ঘোষণা করা হচ্ছে। ওয়াশিংটন পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর বিষয়ে চিন্তা-ভাবনা করছে বলে আমরা […]