জাতীয় ফিচার

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার পারমাণবিক অস্ত্রচুক্তি স্থগিত

ইউক্রেন যুদ্ধের এক বছরপূর্তি উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের সঙ্গে অবশিষ্ট একমাত্র পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি রয়েছে তা স্থগিত ঘোষণা করা হচ্ছে। ওয়াশিংটন পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর বিষয়ে চিন্তা-ভাবনা করছে বলে আমরা জানতে পেরেছি। সুতরাং রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পারমাণবিক কর্পোরেশনের নিজেদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নেওয়া উচিত।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে এখনো স্নায়ুযুদ্ধের পর অবশিষ্ট পারমাণবিক অস্ত্রের বিশাল অস্ত্রাগার রয়েছে। ২০১০ সালে ‘দ্য নিউ স্টার্ট’ চুক্তির মাধ্যমে এসব অস্ত্রের সংখ্যা ও ব্যবহার সীমিত করা হয়। চুক্তিটির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনই তা স্থগিত করলো রাশিয়া।

অবশ্য কখনোই প্রথমে এ পরীক্ষা না চালানোর ব্যাপারে ভাষণে উল্লেখ করেন পুতিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি পরীক্ষা চালায়, তবে রাশিয়া বসে থাকবে না। একই সঙ্গে আরেকটি কথা বলতে চাই, কেউ যাতে এটা না ভাবে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্থগিতের ফলে আন্তর্জাতিক কৌশলগত সমতা নষ্ট হবে।

উল্লেখ্য, দ্য নিউ স্টার্ট চুক্তি উভয়পক্ষকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন ও ভারী বোমারু বিমানগুলোতে ওয়ারহেড বহনের ক্ষেত্রে সীমাবদ্ধতা মেনে চলতে বাধ্য করে। ২০১৮ সালে দু’দেশেই চুক্তিটির কেন্দ্রীয় সীমা পূরণ করেছে।

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র