জাতীয় ফিচার

রোহিঙ্গাদের আরো ৪.৫ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দিচ্ছে জাপান

জাপান মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের অব্যাহত সহযোগিতার অংশ হিসাবে জরুরি সুরক্ষা এবং মানবিক সহায়তায় ৪.৫ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি জোহানেস ভ্যান ডের ক্লাউ নিজ নিজ সংস্থার পক্ষে আজ এ সংক্রন্ত নতুন অংশিদারিত্ব চুক্তিকে স্বাক্ষর করেন।

এ বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের এই অনুদান কক্সবাজার ও ভাসান চরের রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশীদের জীবনরক্ষাকারী সেবা জোরদার করবে।

বিজ্ঞপ্তিতে জাপানি রাষ্ট্রদূত বলেন, আমরা রোহিঙ্গা শরণার্থীদের একটি স্বেচ্ছামূলক, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য অব্যহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে আমরা ইউএনএইচসিআর ও অন্যান্য মানবিক অংশীদারদের সহযোগিতা করে যাব।

তিনি এই বিপুল সংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যূত শরণার্থীদের আশ্রয়ের ব্যবস্থা করে দেয়ার জন্য বাংলাদেশ সরকার, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিওগুলোর প্রশংসা করেন। এছাড়া রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেয়া স্থানীয় বাংলাদেশী জনগনদের জন্য অব্যহত সহায়তা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ অগ্নি নিরাপত্তা সনদ নেই এমন ভবনের খোজে অভিযানে নামবে ফায়ার সার্ভিস

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র