জাতীয় ফিচার

ঢাবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিরাপত্তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আজ সন্ধ্যা ৬টার মধ্যে হল খালি করতে বলেছে। আজ দুপুরে ঢাবি উপাচার্য অধ্যাপক একেএম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভায় গতকাল দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যুতে শোক প্রকাশ এবং আহতদের প্রতি সমবেদনা […]

জাতীয় ফিচার

“বিএনপি-জামায়াতের লাশের রাজনীতির কারণেই ৬ শিক্ষার্থী নিহত”

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোটা আন্দোলন তাদের (ছাত্র) হাতে নেই। এখনকার কর্মসূচি বিএনপি-জামায়াতের প্রেসক্রিপশনে হচ্ছে ও তাদের লাশের রাজনীতির কারণেই ৬ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী […]

জাতীয় ফিচার

রাজধানীতে ১৪ প্লাটুন আনসার মোতায়েন

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবির পাশাপাশি এবার আনসার মোতায়েন করা হয়েছে। আজ বুধবার বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মো. রুবেল হোসাইন এ তথ্য জানান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা শহরের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার ১৪ প্লাটুন আনসার মোতায়েন করেছে […]

জাতীয় ফিচার

বগুড়ায় বাস ছিনতাইচেষ্টাকালে লাফিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু

বগুড়ার শেরপু‌রে দিনদুপুরে ছিনতাই চেষ্টার সময় চলন্ত বাস থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়ে সান‌জিদা স্বর্ণা (২১) না‌মে এক বিশ্ববিদ‌্যালয় ছাত্রীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। আজ ব‌ুধবার দুপুর ১২টার দিকে উপ‌জেলার মির্জাপুর ধনকু‌ন্ডি এলাকায় এ ঘটনা ঘ‌টে। পরে পুলিশ অভিযান চালিয়ে শাজাহানপুরের লিচুতলা বাইপাস থেকে ছিনতাই হওয়া বাস ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত র‌নি মোল্লাকে (২৯) আটক ক‌রে‌ছে। নিহত সান‌জিদা আমে‌রিকান […]

জাতীয় ফিচার

“আন্দোলনরত শিক্ষার্থীরা কোথাও আগুন কিংবা ভাঙচুর করেনি”

কোটাবিরোধী আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীরা কোথাও আগুন কিংবা ভাঙচুর করেনি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। আজ বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে টিএসসিতে তিনি এ কথা জানান। হারুন অর রশীদ বলেন, শুধু ষড়যন্ত্র নয় গাড়িতে আগুন, রেলের স্লিপার তুলে ফেলা, […]

দুর্গাপূজায় বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি জাতীয় ফিচার

চার জেলায় বিজিবি মোতায়েন

ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি বলেন, সারাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি […]

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে জাতীয় ফিচার

“কোটা আন্দোলনের পেছনে একটি মতলবি মহল আছে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনের পেছনে একটি মতলবি মহল আছে। অতীতেও সড়ক আন্দোলন কোটা আন্দোলনের ওপর ভর করে আন্দোলনের ফসল ঘরে তুলতে চেয়েছিল বিএনপি। অগ্নিসন্ত্রাস করেছে। কিন্তু সে আন্দোলনে তারা সাড়া পায়নি। জনগণের শক্ত অবস্থানের কাছে পরাস্ত হয়। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি […]

জাতীয় ফিচার

“ভাঙচুর -ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে আমরা তাদের কাউকে ছাড় দেবো না”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা আন্দোলন নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু কথা হচ্ছে তারা যদি ভাঙচুর করে, তারা যদি এভাবে কারও পরামর্শে বা নেতৃত্বে ভাঙচুর করে, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে, তাহলে আমরা তাদের কাউকে ছাড় দেবো না। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কোটা আন্দোলন […]

জাতীয় ফিচার

কোটা সংস্কার আন্দোলন: চট্টগ্রামে সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম ওয়াসিম আকরাম (২৩) ও পথচারীর মো. ফারুক (৩৩)। আজ মঙ্গলবারচ ট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। আরেকজন পথচারী। দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। […]

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু জাতীয় ফিচার

কোটা সংস্কার আন্দোলন: সায়েন্সল্যাবে যুবক নিহত

চলমান কোটা সংস্কার আন্দোলনে ঢাকা কলেজের পাশে মারধরের শিকার হয়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আকাশ নামে এক কিশোর জানায়, […]