জাতীয় ফিচার

রাস্তা বন্ধ না করে আদালতে আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী কোটা উঠিয়ে দিয়েছিলেন। তারপর বিচার বিভাগ থেকে বার্তা আসছে কোটা আবার চালু হবে। এতে সংক্ষুব্ধ হয়েছেন আমাদের ছাত্ররা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, হাইকোর্টের রায় স্থগিত করেছেন। আর ছাত্রদের বলা হয়েছে তারা যেন তাদের কথা আদালতে এসে বলেন। তাহলে বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে। […]

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে জাতীয় ফিচার

“সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি দূর হয়েছে”

সার্বজনীন পেনশন স্কিম নিয়ে যা ভুল বোঝাবুঝি দূর হয়েছে এবং আগামী বছর থেকে সবাই পেনশন স্কিমে আসবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এ স্কিমের আওতায় সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সবাই যুক্ত হবেন […]

জাতীয় ফিচার

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন। নতুন কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের এক দফা বাস্তবায়নের দাবিতে […]

জাতীয় ফিচার

“চীন সফরে গিয়ে শূন্য হাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৫ জন সফরসঙ্গী নিয়ে চীন সফরে গিয়েছিলেন শেখ হাসিনা। শূন্য হাতে তিনি দেশে ফিরেছেন। চীনের কাছে ২০ বিলিয়ন ডলার চেয়েছিলেন। ১ বিলিয়ন ইউয়ানের আশ্বাস পেয়েছেন। ২০ বিলিয়ন ডলার চেয়ে খালি ঝুড়ি নিয়ে ফেরত এসেছেন। আজ শনিবার ওলামা দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। নয়াপল্টনের […]

জাতীয় ফিচার

“গ্যাসের সংকট থাকলেও সারের কোনো সংকট হবে না”

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, চাহিদা অনুযায়ী কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করে সার উৎপাদনের মাধ্যমে কৃষকের সারের চাহিদা মেটানো হবে। এ লক্ষ্যে অচিরেই ভোলায় একটি নতুন কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শনিবার দুপুরে নরসিংদীর পলাশে এশিয়ার সর্ববৃহৎ সার কারখানার নিয়মিত কার্যক্রম পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সারা বিশ্ব থেকে আমাদের সার […]

জাতীয় ফিচার

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুতে ইতিবাচক মিয়ানমার

প্রত্যাবাসন শুরুর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুই। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিমসটেক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিটে যোগদানের পাশাপাশি ড. হাছান মাহমুদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী তার এ মনোভাব ব্যক্ত করেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বিকেলে একথা বলা হয়েছে। রিট্রিটের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় এই বৈঠকে ড. হাছান […]

জাতীয় ফিচার

“শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা”

শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। অবরোধ তুলে নেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান সমন্বয়করা। ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীরা আগামীকাল সারাদেশের সমন্বয়কদের সঙ্গে অনলাইন বৈঠক করবেন এবং সন্ধ্যা ৬টায় […]

উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন করেছে : বিশ্বব্যাংক জাতীয় ফিচার

“জীবিকা নির্বাহে দক্ষিণ এশিয়ায় কাজ পাওয়া কঠিন হবে”

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেছেন, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক ঝুঁকি এবং বৈশ্বিক বাণিজ্যের খণ্ডিতকরণের কারণে সামনের দিনগুলোতে দক্ষিণ এশীয়দের জন্য উপযুক্ত জীবিকা নির্বাহে কাজ পাওয়া আরও কঠিন হবে। আজ শুক্রবার প্রকাশিত ‘রিথিংকিং সোশ্যাল প্রটেকশন ইন সাউথ এশিয়া: টুওয়ার্ডস প্রগ্রেসিভ ইউনিভার্সালিজম’ শীর্ষক প্রবন্ধে এসব তথ্য তুলে ধরেন রাইজার। রাইজার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নেতিবাচক নানা […]

জাতীয় ফিচার

“আন্দোলনকারীরা বক্তব্য আপিল বিভাগ বিবেচনায় নেবেন”

আন্দোলনকারী ছাত্ররা (কোটাবিরোধী) যদি আদালতে এসে তাদের বক্তব্য উপস্থাপন করতে চান, তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই বক্তব্য শুনবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা মিলনায়তনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের রক্ষণাবেক্ষণকারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, […]

জাতীয় ফিচার

“আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্য-বাধকতা রয়েছে”

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বিষয়টি আদালতের। আদালতের প্রতি সবার আস্থা রাখা উচিত। আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্য-বাধকতা রয়েছে। সেটি সবার করা উচিত বলে মনে করি। শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্যাব চত্বরে আয়োজিত […]