কোটা সংস্কার আন্দোলন: পুলিশের সঙ্গে সংঘর্ষে বেরোবি শিক্ষার্থী নিহত
রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বেরোবির প্রক্টর শরিফুল ইসলাম ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আবু সাঈদ (২২) রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সমন্বয় কমিটির […]













