'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে জাতীয় ফিচার

“কোটাবিরোধীতা করে বিএনপি মুক্তিযুদ্ধবিরোধী, তার প্রমাণ আবারও দিয়েছে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটাবিরোধী আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে বিএনপি। ফখরুল বলেছেন মুক্তিযোদ্ধাদের কোটার দরকার নেই। তাদের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান নেই। কোটাবিরোধীতা করে বিএনপি মুক্তিযুদ্ধবিরোধী, তার প্রমাণ আবারও দিয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। […]

জাতীয় ফিচার

“ছাত্রদের দাবির প্রতি সরকার সব সময় খেয়াল রাখছে”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ছাত্রদের দাবির প্রতি সরকার সব সময় খেয়াল রাখছে। যেহেতু বিষয়টি কোর্টে আছে এজন্য কোর্টের মাধ্যমে এটি নিষ্পত্তি হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের যে নির্দেশনাটা এসেছিল, শিক্ষার্থীরা মনে করেছেন তাদের যে চিন্তা-ভাবনা, সেটা থেকে […]

জাতীয় ফিচার

“ছাত্রদের আন্দোলন মানতে পারছে না সরকার”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী কোটা বাতিল করে পরিপত্র জারি করে আবার কেন আদালতে নিয়ে আসলেন? শেখ হাসিনার সঙ্গে আদালতের টেলিপ্যাথিক সম্পর্ক। কারণ তার ইচ্ছা এবং তিনি যা চান তা আদালতের মাধ্যমে প্রতিফলিত হয়। ছাত্রদের আন্দোলন যৌক্তিক। কিন্তু তা মানতে পারছে না সরকার। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ মন্তব্য […]

জাতীয় ফিচার

“জনপ্রতিনিধিরা ভুলভাল তথ্যে টিসিবির ফ্যামেলি কার্ড বানানোর চেষ্টা করছেন”

জনপ্রতিনিধিরা ভুলভাল তথ্যে কার্ড বানানোর চেষ্টা করছেন দাবি করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)র মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ভুলভাল তথ্য দিয়ে অনেকেই কার্ড বানানোর চেষ্টা করছেন। এখানে টিসিবির কোনো দোষ নেই। যিনি ডাটা এন্ট্রি করছেন, এটি তার ভুল বা কারসাজি হতে পারে। ঢাকা মহানগর উত্তরের ১৯ নাম্বার ওয়ার্ড। কড়াইল বস্তিতে বসবাসকারী এক ব্যক্তির দুই স্ত্রীর […]

জাতীয় ফিচার

“সিজারিয়ান অপারেশনের সংখ্যা কমিয়ে আনতে চাই”

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আপনারা যারা গ্রাম পর্যায়ে কাজ করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা মানুষদের, গর্ভবতী মায়েদের বোঝান তারা যাতে ঠিকমতো চেকআপ করেন। আমরা সিজারের সংখ্যা কমিয়ে আনতে চাই। সিজারের সংখ্যা যত কমিয়ে নিয়ে আসতে পারব ততই মঙ্গল। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বঙ্গমাতা […]

জাতীয় ফিচার

“ফাঁস হওয়া প্রশ্নে নিয়োগ প্রমাণ হলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা”

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ফাঁস হওয়া প্রশ্নে নিয়োগ প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের চাকরিবিধি যেটি আছে, যদি সেটি কেউ ভঙ্গ করে, শঠতা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সুনির্দিষ্টভাবে নাম এলে ফাঁস হওয়া প্রশ্নে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা […]

জাতীয় ফিচার

“রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেবে পুলিশ”

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, হাইকোর্টের রায়ের ওপর সর্বোচ্চ আদালত চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন। ফলে আজ থেকে শিক্ষার্থীদের আর জনদুর্ভোগ করার কোনো অবকাশ আছে বলে ঢাকা মহানগর পুলিশ মনে করে না। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা […]

জাতীয় ফিচার

“মন্ত্রী-এমপিরা দেশে চিকিৎসা নিলে স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা বাড়বে”

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বিদেশে যাচ্ছেন না, তিনি বাংলাদেশেই চক্ষু পরীক্ষা করিয়েছেন। এভাবে যদি আমাদের সংসদ সদস্য (এমপি) এবং মন্ত্রীরা দেশের হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে এই সেবার প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরি হবে। আজ মঙ্গলবার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। মন্ত্রী বলেন, […]

জাতীয় ফিচার

“কোটার ইস্যুতে সরকারের সিদ্ধান্ত নেই; এটি এখন সর্বোচ্চ আদালতের কাছে আছে”

কোটা আন্দোলন নিয়ে সরকারের অবস্থানের বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকারের অবস্থানের বিষয়ে আমার মনে হয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্ট করেই বলেছেন, সরকারের সিদ্ধান্তের ব্যাপার নেই এখন, কোটার ইস্যুটা এখন সর্বোচ্চ আদালতের কাছে আছে। সর্বোচ্চ আদালত সেখানে সিদ্ধান্ত নেবেন, তারা সব পক্ষকে শুনে সঠিক সিদ্ধান্ত দেবেন। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে […]

জাতীয় ফিচার

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার দুপুর দেড়টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারী গ্রামের কুদ্দুস তালুকদারের ছেলে তসলিম তালুকদার (৩৫), একই উপজেলার জাটিয়া চড়পাড়া এলাকার আমিনুল হকের ছেলে আরিফুজ্জামান রাকিব (১৮) ও বড়হিত ইউনিয়নের নোয়াপাড়া […]