জাতীয় ফিচার

“কোটা আন্দোলনে ছাত্র নিহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি ভুয়া”

কোটা আন্দোলনে সহিংসতায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন।

তিনি বলেন, ১৫ জুলাই এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার যা বলেছেন, তাতে আমরা অত্যন্ত হতাশ হয়েছি। সেখানে তিনি চলমান ছাত্র বিক্ষোভ থেকে কমপক্ষে দুই জনের মৃত্যুর দাবি করেছেন, যেটি ভিত্তিহীন।

এই ধরনের ভিত্তিহীন দাবি করার জন্য যাচাইহীন তথ্যের ব্যবহার সহিংসতাকে উস্কে দিতে পারে বলে দাবি করেছেন সেহেলী সাবরীন।

তিনি বলেন, সহিংসতাহীন প্রতিবাদ বা আন্দোলনের অনুমতি দেয়ার জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে। মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ আমাদের গণতন্ত্রের ভিত্তি এবং সরকার জনগণের সম্পত্তি ও শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি নাগরিকদের সেই অধিকারগুলোকে সমুন্নত রাখতে অবিচল।

সেহেলী সাবরিন বলেন, গণতন্ত্র ও রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। আমরা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় একটি শান্তিপূর্ণ সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবননাশের একটি ভয়াবহ প্রচেষ্টা প্রত্যক্ষ করেছি। এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

আরও পড়ুনঃ “মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র