কোটা সংস্কার আন্দোলন: চট্টগ্রামে সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম ওয়াসিম আকরাম (২৩) ও পথচারীর মো. ফারুক (৩৩)।
আজ মঙ্গলবারচ ট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। আরেকজন পথচারী।
দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটজন আহত হয়েছেন।
চট্টগ্রাম নগরের মুরাদপুর-ষোলশহর এলাকায় ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে কোটাবিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। থেমে থেমে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ছাত্রলীগের কারো কারো হাতে অস্ত্রও দেখা গেছে।
আরও পড়ুনঃ “জাতি অপমান থেকে মুক্ত হতে চায়”





