জাতীয় ফিচার

“৫ আগস্টের পরে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ৯৩টি মামলা হয়েছে”

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ৫ আগস্টের পরে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ৯৩টি মামলা হয়েছে। ইতিমধ্যে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও যারা জড়িত রয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশে সব ধর্মের মানুষের স্ব স্ব ধর্ম পালনের অধিকার রয়েছে, যারা এ অধিকার […]

জাতীয় ফিচার

শহীদ ভাইদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে: সারজিস

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শহীদদের করা প্রাথমিক তালিকা শিগগিরই গেজেট হবে। শহীদ ভাইদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে। সোমবার ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা দেয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, শহীদদের পরিবার আর্থিক সহায়তা চায় না, […]

জাতীয় ফিচার

জেলা পর্যায়ে সব প্রকল্প শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

জেলা পর্যায়ে সব প্রকল্প শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার সকালে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনারদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, নিজে নিজ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিযোগিতার মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

জাতীয় ফিচার

নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের উপর কোনো চাপ নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের উপর কোনো চাপ নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। আজ সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বিগত সময়ে অনেক ভুয়া ভোটার হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে নির্বাচনে […]

জাতীয় ফিচার

বনবিভাগের কাজে গিয়ে ১৯ শ্রমিক অপহৃত

কক্সবাজারের টেকনাফের বনবিভাগের কাজ করতে গিয়ে ১৯ জন শ্রমিক দুর্বৃত্তদের হাতে অপহৃত হয়েছে বলে জানা গেছে। সোমবার সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অপহৃতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। এ তথ্যটি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তবে সংখ্যাটি ১৭ কিংবা ১৯ জন হতে […]

জাতীয়

“যুবকদের ভোটার তালিকায় আনতে চাই”

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে। রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। তিনি বলেন, সংস্কার কমিশন আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে। কারণ তারা সংস্কার কমিশনের প্রতিবেদন শিগগির সরকারে […]

জাতীয় ফিচার

৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সকালে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, […]

জাতীয় ফিচার

“সোমবার থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা”

ডাক, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সোমবার থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা। তাদের জন্য অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে। রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয়ের সামনে সাংবাদিকদের একথা জানান নাহিদ ইসলাম। যিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, আছি ভালোই, সাত নম্বর ভবনে […]

জাতীয় ফিচার

দ. কোরিয়ায় বিমান বিধ্বস্ত; দুজন ছাড়া সব আরোহীর মৃত্যুর আশঙ্কা

দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিধ্বস্ত হওয়া বিমানের দুজন ছাড়া বাকি সব আরোহীই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিটে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ওই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের একটি দেয়ালের সঙ্গে ধাক্কা […]

জাতীয় ফিচার

শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা এলাকায় রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টায় শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা এলাকায় রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে ছেড়ে আসা রিফাত পরিবহনের একটি বাস শেরপুর হয়ে ঢাকা যাচ্ছিল। ভাতশাল নামক এলাকায় […]