ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেটকার ও বাইক দুমড়ে মুচড়ে ৫ জন নিহত হয়েছেন। কমপক্ষে আরও ৪ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেটকার এবং একটি মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত হয়। […]













