সোমবার উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক
সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং […]













