জাতীয় ফিচার

“আধুনিক কৃষির নামে সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে”

খাদ্য ও কৃষি উৎপাদনে আধুনিক পদ্ধতির নামে সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি শস্যের আদি বীজ বিনষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ এবং বঞ্চিত আদিবাসী শিক্ষার্থীদের জন্য গড়ে উঠা মহা প্রজ্ঞা এডুকেশন ট্রাস্ট-এর যৌথ আয়োজনে মিরপুর ১৩-তে বনফুল আদিবাসী গ্রীনহার্ট […]

জাতীয় ফিচার

উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। শুক্রবার বেলা ৩টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। এফ হাসান আরিফের বয়স হয়েছিল […]

জাতীয় ফিচার

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত

রাজধানীর ৩০০ ফিট এলাকায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় মুনতাসির মাসুদ (২২) নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২২) নামে তার দুই বন্ধু। আজ শুক্রবার ভোর চারটার দিকে রাজধানীর ৩০০ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুনতাসির মাসুদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে। মুনতাসিরের বন্ধু ফাইয়াজ বলেন, […]

জাতীয় ফিচার

টাকা ছাপানোয় আইএমএফের উদ্বেগ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অন্তর্বর্তী সরকারকে দ্রব্যমূল্য কমাতে কার্যকর উদ্যোগ নেওয়াসহ কর অব্যাহতি অপসারণ, অপ্রয়োজনীয় ব্যয়ের রাশ টেনে ধরা, মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ, বিনিময় হার আরও নমনীয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখার পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে আইএমএফ প্রতিনিধিদল তাদের মিশন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইএমএফ প্রতিনিধিদলের প্রধান ক্রিস […]

জাতীয় ফিচার

“সরকারের লক্ষ্য চূড়ান্তভাবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর”

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলাব উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন […]

জাতীয় ফিচার

আশা করছি খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা হবে: মির্জা ফখরুল

খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আশা করছি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও […]

জাতীয় ফিচার

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার সকাল ৬টা ৫৮ মিনিটে রাষ্ট্রপতি এবং ৭টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এ সময় […]

ফিচার বিশ্ব সংযোগ

দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতাদের ভোটে অভিশংসিত প্রেসিডেন্ট

দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতাদের ভোটে তিনি অভিশংসিত হয়েছেন। সম্প্রতি সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। এর জের ধরে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। তাকে অভিশংসের জন্য বিরোধীরা অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এর আগে ইউনের অভিশংসনের জন্য দেশটির সংসদের সামনে অবস্থান নেয় হাজার হাজার মানুষ। তবে প্রথম অভিশংসন থেকে সৌভাগ্যক্রমে রেহাই পেয়েছিলেন প্রেসিডেন্ট […]

জাতীয় ফিচার

“দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস। পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরা করেছেন। সব সংস্কার হয়েছে পার্লামেন্টে। শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, […]

জাতীয় ফিচার

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

আজ শোকাবহ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি ও ৭টা ৬ মিনিটে প্রধান উপদেষ্টা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে […]