জাতীয় ফিচার

“দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস। পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরা করেছেন। সব সংস্কার হয়েছে পার্লামেন্টে।

শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, একজন উপদেষ্টা সংস্কার নিয়ে যে বক্তব্য দিয়েছেন আমি বলবো তা তিনি মিথ্যা বলেছেন। ব্রিটেন বলেন বা আমেরিকা, সারা দুনিয়ায় যত সংস্কার হয়েছে তা হয়েছে রাজনীতিবিদদের মাধ্যমে। সংস্কার নিয়ে বাড়াবাড়ি এবং রাজনীতিবিদদের দোষারোপ করার অর্থ ইতিহাস সম্পর্কে অজ্ঞতা।

পরিবর্তিত পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়ায় বিএনপির এ নেতা বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। একদিনে সমাজের অনিয়ম দূর হয়ে যায় না। এর জন্য প্রয়োজন সর্বস্তরের সহযোগিতা। বর্তমান সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, এখনো আমাদের চারপাশ থেকে যে হুমকি আসে, আমাদের দেশের বিরুদ্ধে যে অপপ্রচার-অপতথ্য প্রচার করা হচ্ছে, আমাদের চট্টগ্রাম দখলের কথা বলে যে হুমকি আসছে- তা জাতি মেনে নেবে না। আমরা স্বাধীন জাতি, আমাদের দেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে এ দেশ স্বাধীন হয়েছে। সুতরাং কারও হুমকিতে এ জাতি মাথা নত করবে না। কারও দাসত্ব আমরা মেনে নেবো না।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র