জাতীয় ফিচার

“রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের লুটপাট নিচে পড়ে যাচ্ছে”

রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন, চুরি, লুটপাট নিচে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের আমলে বিদ্যুৎখাতের দুর্নীতি ও অনিয়ম জনগণকে জানাতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির চেয়ারপরসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার দুর্নীতির […]

জাতীয় ফিচার

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, চলতি নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে। ব্যাংকগুলোকে পর্যাপ্ত সাপোর্ট দেয়া হবে। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই […]

জাতীয় ফিচার

“পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় থাকতে হবে”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পাঠ্যবইয়ে সংস্কার হয়েছে এটি প্রশংসার যোগ্য। তবে পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় থাকতে হবে। বৃহস্পতিবার বেলা ১২টায় সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানকালে এ মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শুধু জুলাই আগস্টের […]

জাতীয় ফিচার

মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস বলেছেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি। আর মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। শুধু ব্যক্তি নয় জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব। বৃহস্পতিবার জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষে সমাজ সেবা অধিদফতর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে […]

জাতীয় ফিচার

“কোন দল নির্বাচন করবে না করবে, তা নির্বাচন কমিশন বলতে পারে”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোন দল নির্বাচন করবে না করবে, তা নির্বাচন কমিশন বলতে পারে। সরকার আওয়ামী লীগ নিয়ে কোনো সিদ্ধান্ত তো নেয়নি। সরকারের অবস্থান হচ্ছে শেখ হাসিনার উপস্থিতিতে বিচার করা। বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। এ […]

জাতীয় ফিচার

যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে গাড়িচাপায় অন্তত ১০ জন নিহত

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যে নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে ভিড়ের মধ্যে গাড়িচাপায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, চলন্ত একটি গাড়ি ভিড়ের মধ্যে উঠে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই বোরবন স্ট্রিট অসংখ্য বার ও ক্লাবের জন্য পরিচিত। ধারণা করা হচ্ছে […]

জাতীয় ফিচার

“বই ছাপা বাণিজ্য বা একচেটিয়া ব্যবসাকে উন্মুক্ত করে আরও সুশৃঙ্খল করার চেষ্টা থাকবে”

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বই ছাপা বাণিজ্য বা একচেটিয়া ব্যবসাকে উন্মুক্ত করে আরও সুশৃঙ্খল করার চেষ্টা থাকবে। বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। উন্নতমানের ছাপা, কাগজ ও মলাটের ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি বলেন, এখন থেকে আর বিদেশে বই ছাপানো হবে না। দেশেই ছাপা হচ্ছে। […]

জাতীয় ফিচার

“বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত-আহতদের সহযোগিতা পেতে চিকিৎসকদের সত্যায়িত কপি লাগবে”

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সহযোগিতা পেতে ও স্বচ্ছতার জন্য হাসপাতালের চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়িত লাগবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলেনে […]

জাতীয় ফিচার

ইমামদের দুটি উৎসব বোনাস প্রদানে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটি সমাজ গঠনে ইমাম, মুয়াজ্জিন, খতিবগণ যথাযথ ভূমিকা পালন করেন, তারা ভালো না থাকলে সমাজ ভালো থাকবে না। তাই তাদের বেতন কাঠামো তৈরি করা হচ্ছে। ইমামদের দুটি উৎসব বোনাস প্রদানে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। এ ছাড়া মসজিদের জন্যও নীতিমালা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে […]

জাতীয় ফিচার

“মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে জেলা ও উপজেলায়”

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে জেলা ও উপজেলায়। সেখান থেকে বাছাই করা হবে চূড়ান্ত পর্যায়ে মেলায় কারা অংশগ্রহণ করবে। ঢাকার মেলায় একজন আর একজনকে দেখে শিখবে, বুঝবে এবং বুদ্ধি নেবে।’ বুধবার, রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে […]