জাতীয় ফিচার

শহীদ ভাইদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে: সারজিস

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শহীদদের করা প্রাথমিক তালিকা শিগগিরই গেজেট হবে। শহীদ ভাইদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে।

সোমবার ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা দেয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, শহীদদের পরিবার আর্থিক সহায়তা চায় না, হত্যার বিচার চায় তারা। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায় শহীদদের হত্যাকারীদের বিচার করা।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, শহীদদের বিচার নিয়ে কেউ সমঝোতার চেষ্টা করবেন না। শহীদদের বিচার করা না গেলে এটা হবে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র