জাতীয় ফিচার

ড. ইউনূসের জাপান সফর: ১ বিলিয়ন ডলার সহায়তা ও ৭ সমঝোতার সম্ভাবনা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে বুধবার (২৮ মে) ভোরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন। এই সফরে জাপান বাংলাদেশের জন্য ১ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত […]

জাতীয় ফিচার

“অন্তর্বর্তী সরকার বাওড়ের জেলেদের সমস্যা সমাধানে প্রাথমিক ধাপ শুরু করতে চায়”

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সরকারের সীমিত সময়ের মধ্যেও বাওড়ের জেলেদের সমস্যা সমাধানে প্রাথমিক পদক্ষেপ শুরু করা হবে। মঙ্গলবার (২৭ মে) ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জেলে ও বাওড় মৎস্যজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ফরিদা আখতার জেলেদের উদ্দেশে বলেন, “আপনাদের দাবি ও সমস্যার […]

জাতীয় ফিচার

সীমান্তে পুশইন বাড়লেও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের সংখ্যা বৃদ্ধি পেলেও নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৭ মে) সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ডেপুটি জেলার এবং ৬২তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সীমান্তে পুশইনের […]

জাতীয় ফিচার

নির্দোষ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডাদেশ থেকে জামায়াত নেতা আজহারুল খালাস: আইন উপদেষ্টা

একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে নির্দোষ প্রমাণিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (২৭ মে) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের […]

জাতীয়

খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহার

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগের রায়ে খালাস পেয়েছেন। মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে […]

জাতীয়

বিক্ষোভে অচল সচিবালয়!

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সোমবার তৃতীয় দিনের মত সচিবালয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ সচিবালয় ঐক্য ফোরাম। সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে গত বৃহস্পতিবার বৈঠকে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর রোববার সন্ধ্যায় এই অধ্যাদেশ গেজেট আকারে জারি করে সরকার। অধ্যাদেশ একটি বাতিলের দাবিতে সোমবারে সকাল থেকেই বিক্ষোভ […]

ওবায়দুল কাদের-newsedge4 জাতীয় ফিচার

ওবায়দুল কাদের ৫ আগস্ট পাঁচ ঘণ্টা বাথরুমে লুকিয়ে ছিলেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ হাসিনার সরকারের পতনের দিন (৫ আগস্ট ২০২৪) ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় পাঁচ ঘণ্টা বাথরুমে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল-এর নির্বাহী সম্পাদক অমল সরকারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রথম সে সময়ের অভিজ্ঞতা ও দলের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত কথা বলেন। কাদের বর্ণনা করেন, ৫ আগস্ট গণভবন কেন্দ্র […]

ডলার-newsedge24 অর্থ-বাণিজ্য শীর্ষ এক

মে মাসে রেমিট্যান্স প্রবাহ অভূতপূর্ব বৃদ্ধি

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ২০২৪ সালের আগস্ট থেকে অভূতপূর্ব বৃদ্ধি পেয়েছে। গত মার্চে (৩২৯ কোটি ডলার) এবং এপ্রিলে (২৭৫ কোটি ডলার) দেশের ইতিহাসে যথাক্রমে সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স রেকর্ড করা হয়েছে। মে ২০২৫-এর প্রথম ২৪ দিনে ২২৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার ডলার (প্রায় ২.২৫ বিলিয়ন ডলার) এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় […]

'দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে সরকার ও সেনাবাহিনী সম্পূরক হিসেবে কাজ করছে' জাতীয় ফিচার

‘দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে সরকার ও সেনাবাহিনী সম্পূরক হিসেবে কাজ করছে’

সেনাবাহিনী সদর দপ্তর থেকে জানানো হয়েছে যে, সরকার ও সেনাবাহিনী দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। এছাড়াও জাতীয় স্বার্থ রক্ষায় এবং জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগকে সেনাবাহিনী সর্বাত্মক সহায়তা প্রদান করছে। সোমবার সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা জানিয়েছেন, সরকার ও সেনাবাহিনী […]

সরকারি চাকরির বয়সসীমা বাড়ল জাতীয় ফিচার

সরকারি চাকরিতে কঠোর শৃঙ্খলা: নতুন অধ্যাদেশে চার অপরাধে শাস্তির বিধান

অন্তর্বর্তীকালীন সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে, যা সরকারি কর্মচারীদের জন্য কঠোর শৃঙ্খলা ও দায়বদ্ধতার বিধান প্রবর্তন করেছে। সোমবার (২৬ মে) সন্ধ্যায় এই অধ্যাদেশ জারি করা হয়। গত বৃহস্পতিবার (২২ মে) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন পায়। নতুন অধ্যাদেশ অনুযায়ী, সরকারি কর্মচারীদের চারটি কার্যক্রমকে অসদাচরণ হিসেবে গণ্য করে শাস্তির বিধান […]