জাতীয় ফিচার

ইশরাকের শপথে সাংবিধানিক সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগের রায়ের অপেক্ষা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে প্রকৌশলী ইশরাক হোসেনের শপথ পাঠানোর বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানিয়েছে আপিল বিভাগ। তবে, রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (২৯ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ […]

জাতীয় ফিচার

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা, সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি বৃহস্পতিবার (২৯ মে) বিকেল থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে। সন্ধ্যার মধ্যে এটি পুরোপুরি উপকূল অতিক্রম করতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তবে এর প্রভাবে উপকূলীয় এলাকায় ৪ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে, যা নিম্নাঞ্চল […]

জাতীয় ফিচার

১ জুন থেকে বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নোট

বাংলাদেশ ব্যাংক আগামী রোববার (১ জুন) থেকে নতুন নকশা ও সিরিজের ১০০০, ৫০ এবং ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়ছে। গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরসহ এই নোটগুলো প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে অন্যান্য শাখা থেকে ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, […]

জাতীয় ফিচার

“বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দেশের দৃঢ় অঙ্গীকারের প্রতীক বাংলাদেশ”

বাংলাদেশ শান্তির সংস্কৃতি, সহনশীলতা এবং মানবিকতার চর্চায় বিশ্বাসী বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অব্যাহত অংশগ্রহণ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দেশের দৃঢ় অঙ্গীকারের প্রতীক। ‘ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। ড. ইউনূস আশা প্রকাশ করে বলেন, “আমাদের শান্তিরক্ষীরা […]

জাতীয় ফিচার

পাচারকৃত সম্পদ ফেরাতে বাংলাদেশের জোরালো আহ্বান

উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৭ মে) নিউইয়র্কে জাতিসংঘের সাউথ-সাউথ কো-অপারেশনের উচ্চ পর্যায়ের কমিটির ২২তম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এই দাবি তুলে ধরেন। রাষ্ট্রদূত চৌধুরী বলেন, “অবৈধ সম্পদ পাচার উন্নয়নশীল দেশগুলোর অর্জনকে ক্ষতিগ্রস্ত করছে। এই সম্পদ […]

জাতীয় ফিচার

চলতি বছর বাংলাদেশের আমের রফতানি ১০ গুণ বৃদ্ধি পাবে

চলতি বছর বাংলাদেশের আমের রফতানি ১০ গুণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার চীনে বাংলাদেশের আমের প্রথম চালান পাঠানোর উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। শেখ বশিরউদ্দীন বলেন, “চীনের শতভাগ শুল্কমুক্ত সুবিধার কারণে বাংলাদেশের আম প্রথমবারের মতো বিনা শুল্কে এই বিশাল বাজারে প্রবেশ করছে। এটি আমাদের বাণিজ্য ঘাটতি কমাতে […]

জাতীয় ফিচার

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে দলগুলোর সহযোগিতা চায় সরকার

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলা প্রত্যাহারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (২৮ মে) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলা প্রত্যাহারে সরকারের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ ভিত্তিহীন। গত ২২ সেপ্টেম্বর ২০২৪ থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে […]

জাতীয় ফিচার

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি: প্রধান উপদেষ্টার ফিরতেই সিদ্ধান্ত নেওয়া হবে

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পৌঁছানো হবে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সালেহ আহমেদ জানান, […]

অর্থ-বাণিজ্য ফিচার

রাজনৈতিক অস্থিরতায় জিডিপি কমলেও মাথাপিছু আয় বেড়ে ২৮২০ ডলার

রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার কমেছে, তবে মাথাপিছু আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সাময়িক হিসাবে এ তথ্য উঠে এসেছে। বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩.৯৭ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৪.২২ শতাংশ। এই হ্রাসের […]

জাতীয় ফিচার

সৌদিতে ৬ জুন ঈদুল আজহা, অন্য দেশেও তারিখ ঘোষণা

সৌদি আরবের তামির অঞ্চলে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ জুন (শুক্রবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। সৌদি সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, ইসলামী বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ মাস জিলহজ বুধবার (২৮ মে) থেকে শুরু হচ্ছে। এর ফলে ৫ জুন (বৃহস্পতিবার) পালিত […]