জাতীয় ফিচার

সরকারি চাকরি অধ্যাদেশে বিক্ষোভ: ‘সময়ের প্রয়োজনে সিদ্ধান্ত’ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া নিয়ে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “যেটা যে সময় দরকার পড়ে, সেই সময় সেটা করা হয়।” রোববার (২৫ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ও কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের […]

জাতীয় ফিচার

ঈদুল আজহার জন্য চামড়ার দাম ঘোষণা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকায় গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (২৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই দাম ঘোষণা করেন। শেখ বশিরউদ্দীন বলেন, “কোরবানির চামড়ার […]

জাতীয় ফিচার

নজরুলের গানে উদ্দীপ্ত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান: সিনেমা ও গ্রন্থ অনুবাদের উদ্যোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শৈল্পিক শক্তি ও বিদ্রোহী গান জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পরিচিতি ও প্রেরণার উৎস হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (২৫ মে) চট্টগ্রামে তিন দিনব্যাপী নজরুল জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “কাজী নজরুল ইসলামের গান ও কবিতা […]

জাতীয় ফিচার

ছাত্র উপদেষ্টাদের সম্মানহানি নয়: এনসিপির সঙ্গে যুক্ত করার নিন্দা হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সব পক্ষের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে তাদের সম্মানহানি না করার আহ্বান জানিয়েছেন। তিনি এনসিপির সঙ্গে তাদের যুক্ত করার প্রচেষ্টার তীব্র নিন্দা জানান। রোববার (২৫ মে) সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলায় সাংগঠনিক সফরের শুরুতে নগরীর বিপ্লব উদ্যানে এক জমায়েতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে […]

জাতীয় ফিচার

ড. ইউনূস পদত্যাগ করছেন না: ওয়াহিদউদ্দিন মাহমুদের স্পষ্ট ঘোষণা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে চলমান গুজব উড়িয়ে দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানিয়েছেন, “প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। আমরা সবাই আমাদের দায়িত্বে অটল আছি।” শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। […]

জাতীয় ফিচার

বিএনপি ও জামায়াতের সঙ্গে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা

দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে গুজবের মধ্যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। শুক্রবার (২৩ মে) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রেস উইং জানায়, ড. ইউনূস শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টায় বিএনপি এবং […]

জাতীয় ফিচার

ছাত্র উপদেষ্টাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই। শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন, গুজব ও অপপ্রচারের জবাব দিতে। নাহিদ ইসলাম বলেন, “দুই ছাত্র উপদেষ্টা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে দায়িত্ব পালন করছেন। তাদের […]

জাতীয় ফিচার

হাইকোর্ট নিয়ে মন্তব্যে সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে আদালত অবমাননার আইনি নোটিশ জারি করা হয়েছে। শনিবার (২৪ মে) অ্যাডভোকেট জসিম উদ্দিনের দেওয়া এই নোটিশে সারজিসকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, সারজিস […]

জাতীয় ফিচার

পাচারকৃত অর্থ ফ্রিজে বিদেশি রাষ্ট্রগুলোর ভূমিকা ইতিবাচক: গভর্নর

বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থে বিদেশে গড়ে তোলা সম্পদ ফ্রিজ করতে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর ভূমিকা ইতিবাচক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ক্রেডিট বর্ধিতকরণ প্রকল্প (সিইএস) উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। গভর্নর জানান, “যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও […]

জাতীয় ফিচার

“বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পূর্ণ দায়িত্ব নেবে রাষ্ট্র”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে জুলাই-আগস্ট আন্দোলনের সকল শহীদ ও আহতদের পূর্ণ দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনের শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিশ্রুতি দেন। রিজভী বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ […]