জাতীয় ফিচার

আমার একটাই জাতীয়তা, আমি বাংলাদেশি: খলিলুর রহমান

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, আমার জাতীয়তা নিয়ে আলোচনা চলছে। আমার একটাই জাতীয়তা, আমি বাংলাদেশি। আজ দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্প্রতি খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ তুলে ড. খলিলুর রহমান বলেন, ‘আমার জাতীয়তা নিয়ে আলোচনা […]

জাতীয় ফিচার

ভারতের বিধিনিষেধ বাংলাদেশের জন্য আত্মনির্ভরশীলতার সুযোগ; আশা উপদেষ্টা আসিফের

স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ আমাদের জন্যে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেইজের এক পোস্টে বলেন, ‘ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, তবে দীর্ঘ মেয়াদে আমরা মনে করি, […]

জাতীয় ফিচার

“অন্তর্বর্তীকালীন সরকার সুশাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর”

রাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুশাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার র‌্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার এবং পুনর্গঠনে কাজ করছে। আশা করি, জনগণ শিগগিরই এর সুফল ভোগ করবে। র‌্যাব সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করতে হবে। তিনি আজ দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাব […]

জাতীয় ফিচার

“চা শিল্পকে শুধু দেশে নয় আন্তর্জাতিক বাজারেও তুলে ধরতে হবে”

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চা শিল্পকে শুধু দেশে নয় আন্তর্জাতিক বাজারেও সমানভাবে তুলে ধরতে কাজ করাতে হবে। বুধবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে পঞ্চম জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন , আমরা শ্রমিকদের কাছ থেকে শুনতে পাচ্ছি চা এর উপযুক্ত মূল্য পাওয়া যাচ্ছে না। এখানে […]

জাতীয় ফিচার

“ভূমিকম্পের ঝুঁকি কমাতে পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য”

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় পরিকল্পিত নগরায়ণের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ভূমিকম্পের ঝুঁকি কল্পনাতীত নয় এবং এর মাত্রা কমাতে সুপরিকল্পিত নগরায়ণ অপরিহার্য। দুর্যোগ প্রস্তুতি ও বন্যা মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আন্তর্জাতিকভাবে প্রশংসিত বলেও তিনি উল্লেখ করেন। আজ বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ইউএনডিপি […]

জাতীয় ফিচার

“ইশরাক হোসেন ইস্যুতে আমাকে দোষারোপ করা সমীচীন নয়”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের নির্বাচন নিয়ে আইনি জটিলতা চলমান থাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই বিষয়ে তাকে দোষারোপ বা অবাঞ্ছিত ঘোষণা দেওয়া ঠিক হবে না। মঙ্গলবার দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত ‘যুব সমাবেশ ২০২৫’ অনুষ্ঠানে প্রধান […]

জাতীয় ফিচার

নতুন অর্থবছরে মহার্ঘ ভাতার আশা: অর্থ উপদেষ্টা বললেন, ‘আরেকটু অপেক্ষা করতে হবে’

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণার সম্ভাবনা উজ্জ্বল, তবে এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ইঙ্গিত দেন। ড. সালেহউদ্দিন বলেন, “মূল্যস্ফীতির চাপে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। আমরা মহার্ঘ ভাতা ঘোষণার বিষয়টি […]

ফিচার বিনোদন

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন নুসরাত ফারিয়া

বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। মঙ্গলবার সকালে বিচারক মোস্তাফিজুর রহমানের আদালত এই আদেশ দেন, যা তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। গত রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে […]

জাতীয় ফিচার

বিমানের ইঞ্জিনে আগুন: পাইলটের সিদ্ধান্তে রক্ষা পেলেন ২৯০ যাত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। পাইলটের তৎপরতায় বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার সকালে ঘটনাটি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। জানা গেছে, ইস্তাম্বুলগামী তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে-৭১৩, একটি এয়ারবাস এ৩৩০-৩০৩, সকাল ৭টায় […]

জাতীয় ফিচার

স্টারলিংকের ইন্টারনেট এখন বাংলাদেশে: নতুন যুগের সূচনা

ইন্টারনেট সেবা স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব মঙ্গলবার সকালে ফেসবুকে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। এই ঘোষণা দেশের ডিজিটাল অবকাঠামোতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ফয়েজ আহমদ তার পোস্টে লিখেছেন, “স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। সোমবার বিকালে তারা ফোন কলে […]