প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: ফয়েজ আহমদের ফেসবুক পোস্টে গুজবের অবসান
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে চলমান গুজবের মধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন তার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানিয়েছেন, ড. ইউনূস পদত্যাগ করছেন না এবং তিনি তার দায়িত্ব পালনে অটল রয়েছেন। শুক্রবার (২৩ মে) দুপুরে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ফয়েজ আহমদ এই তথ্য নিশ্চিত করেন। […]













