জাতীয় ফিচার

সৌদিতে ৬ জুন ঈদুল আজহা, অন্য দেশেও তারিখ ঘোষণা

সৌদি আরবের তামির অঞ্চলে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ জুন (শুক্রবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

সৌদি সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, ইসলামী বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ মাস জিলহজ বুধবার (২৮ মে) থেকে শুরু হচ্ছে। এর ফলে ৫ জুন (বৃহস্পতিবার) পালিত হবে আরাফাহ দিবস, এবং পরদিন ৬ জুন (শুক্রবার) উদযাপিত হবে ঈদুল আজহা। এই উৎসব হজের সমাপ্তির সঙ্গে সম্পর্কিত এবং মুসলিমদের জন্য ত্যাগের মহিমা স্মরণের একটি সময়।

সৌদি আরবের পাশাপাশি আরও বেশ কিছু দেশ ইতোমধ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, জর্ডান, এবং ইরাকও ২৭ মে চাঁদ দেখার চেষ্টা করবে। চাঁদ দেখা গেলে এই দেশগুলোতেও ৬ জুন ঈদ উদযাপিত হবে। তবে, বাংলাদেশ, ভাড়াৎ, পাকি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এবং জাপানের মতো দেশে ২৮ মে চাঁদ দেখার পর ৭ জুন ঈদ পালনের সম্ভাবনা রয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র