পরমাণু অস্ত্রের মহড়া চালালো রাশিয়া জাতীয়

পরমাণু অস্ত্রের মহড়া চালালো রাশিয়া

বুধবার পরমাণু অস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়ার কৌশলগত বিশেষ বাহিনী। একইসঙ্গে দেশটি ডুবোজাহাজ থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে । রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত এ মহড়া দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পর্যবেক্ষণ করেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, পুতিন একটি কন্ট্রোল রুম থেকে মহড়া পর্যবেক্ষণ করছেন। এ বিষয়ে এক বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, […]

রিজার্ভের অর্থ কেউ আত্মসাৎ করেনি : প্রধানমন্ত্রী জাতীয় ফিচার

রিজার্ভের অর্থ কেউ আত্মসাৎ করেনি : প্রধানমন্ত্রী

রিজার্ভের অর্থ দেশের উন্নয়ন, আমদানি ও জনগণের কল্যাণে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকেই প্রশ্ন তুলতে পারেন রিজার্ভের টাকা গেল কোথায়, যারা এই প্রশ্নটা করেন তাদের বলছি রিজার্ভের টাকা গেল পায়রা বন্দরে। রিজার্ভের টাকা গেছে দেশের জনগণের জন্য খাদ্য কেনায়, সার কেনায়। রিজার্ভের টাকা জনগণের কল্যাণে এবং আমদানিতে ব্যয় হয়েছে। কেউ […]

"বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না" জাতীয়

“রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ”

ইউক্রেনে হামলার কারণে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে বাংলাদেশ ও তৃতীয় বিশ্বের দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ বন্ধে জাতিসংঘের দুর্বলতা রয়েছে। তবে বিশ্বসংস্থাটি সম্পূর্ণ ব্যর্থ হয়নি। বিশ্বে দারিদ্র্য থেকে মুক্তি, অর্থনৈতিক […]

পিটিয়ে হত্যা জাতীয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-নাটোর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় হেলপারসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১২ জন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় নন্দীগ্রাম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে বাসের হেলপার বাবু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় […]

ইরানে মাজারে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৫ জাতীয়

ইরানে মাজারে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৫

ইরানে দক্ষিণাঞ্চলে শিয়া মুসলিমদের এক মাজারে বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর সিরাজে শিয়া মুসলিমদের এক মাজারে এই হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ইরনা জানায়, ৩ জন বন্দুকধারী মাজারে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় হতাহতের ঘটনা ঘটেছে। […]

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের জাতীয়

“তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা বিএনপিকে মাথা থেকে নামাতে হবে”

বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন , সংবিধান পরিবর্তনের (তত্ত্বাবধায়ক সরকারের বিধান রেখে সংবিধান পরিবর্তন) মতো দাবির দুঃসাহস কী করে হলো। তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা বিএনপিকে মাথা থেকে নামাতে হবে। সংবিধান অনেক কচুকাটা করেছেন। জনগণ সংবিধানকে আর কচুকাটা করতে দেবে না। […]

বাংলাদেশ আইএমফ'র ঋণ পাবে, আশাবাদ অর্থ বিভাগের সিনিয়র সচিবের জাতীয় ফিচার

বাংলাদেশ আইএমফ’র ঋণ পাবে, আশাবাদ অর্থ বিভাগের সিনিয়র সচিবের

বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমফ এর ঋণ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন। ঋণের জন্যই সংস্থাটির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, যাচাই-বাছাই শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। গত আড়াই বছরেরও বেশি সময় ধরে করোনা সংক্রমণ আর গত কয়েক মাসের রাশিয়া ইউক্রেন যুদ্ধে এক সংকটকাল অতিবাহিত করছে বিশ্বমন্দার […]

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ জাতীয় ফিচার

ব্যবসায়ীদের দেশ ও জনগণের কথা ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

নানাবিধ কারণে বিশ্ব সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের দেশ ও জনগণের কথা চিন্তা করে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দেশের ভোগ্যপণ্য আমদানিকারক ও রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এখন লাভের ব্যাপারে চিন্তা করেন, অথচ আগে তো একটা বড় অংশ হাওয়া হয়ে যেতো। এখন আর […]

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু জাতীয় ফিচার

দেশে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার (২৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে […]

ভারতের আসামে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৬ জনকে গ্রেফতার করেছে । গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬ হাজার ২২৬ পিস ইয়াবা, ২ কেজি ৯০০ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল […]