"বাংলাদেশের জরুরি অবস্থায় চীন বসে থাকবে না" জাতীয় ফিচার

“বাংলাদেশের জরুরি অবস্থায় চীন বসে থাকবে না”

জ্বালানি সংকটে বাংলাদেশের জরুরি অবস্থা হলে চীন অলস বসে থাকবে না বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ‘ডিকাব টক’ নামের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। লি জিমিং বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়ে অনেক ভালো। পশ্চিমা দেশগুলোর থেকে চীনের ঋণের হার কম। মুসলিমদের ব্যাপারে চীনের কোনো বিদ্বেষ […]

রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় ফিচার

“ডেঙ্গু মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়”

দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার সকালে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতাল ও ইন্সটিটিউটের অডিটোরিয়াম হলে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মাল্টি পারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাহিদ মালেক […]

মারা গেলেন বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ জীবনযাপন

মারা গেলেন বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ

গত কয়েক দশক ধরে গোসল না করে বিশ্বের সবচেয়ে নোংরা মানুষের তকমা পাওয়া ব্যক্তি আমাউ হাজি মারা গেছেন। মৃত্যুকালে এই ইরানের নাগরিকের বয়স হয়েছিল ৯৪ বছর। গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ নিউজ এজেন্সি এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আমাউ হাজি অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে গোসল করেননি। তিনি অবিবাহিত ছিলেন। রোববার (২৩ অক্টোবর) দক্ষিণাঞ্চলীয় […]

প্রাথমিক শিক্ষক নিয়োগ জাতীয় ফিচার

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে

আগামী মাসের (নভেম্বর) দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ফল। প্রাথমিক শিক্ষা অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ২০২০ সালের ২০ অক্টোবর। প্রথমে ৩২ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও করোনা মহামারির বাস্তবতায় নিয়োগ পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। পরে অবসরের কারণে আরও ১০ হাজারের বেশি সহকারী শিক্ষকের পদ […]

রোহিঙ্গাদের এনআইডি করে দেয়ার অভিযোগে গ্রেপ্তার ১০ জাতীয় ফিচার

রোহিঙ্গাদের এনআইডি করে দেয়ার অভিযোগে গ্রেপ্তার ১০

১ লাখ ৩০ হাজার টাকায় রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র তৈরি করে দেয়ার অভিযোগে রোহিঙ্গাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ। আজ বুধবার দুপুরে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন নগরের মনসুরাবাদ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কামাল হোসেন, সোনা মিয়া, মো. কামাল, নুরুল আবছার ও সামসু মাস্টার। এ ছাড়া […]

উ.কোরিয়ার পরমাণু পরীক্ষার দাঁতভাঙ্গা জবাব দেয়ার অঙ্গীকার ৩ দেশের জাতীয় ফিচার

উ.কোরিয়ার পরমাণু পরীক্ষার দাঁতভাঙ্গা জবাব দেয়ার অঙ্গীকার ৩ দেশের

উত্তর কোরিয়ার যেকোন পরমানু অস্ত্রের পরীক্ষার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। দেশটির একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার পর আজ বুধবার তারা ঐক্যবদ্ধভাবে এ প্রতিশ্রুতি ব্যক্ত করলো। টোকিওতে আলোচনার পর এ তিন দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, তারা এ অঞ্চলে তাদের প্রতিবন্ধকতা ব্যবস্থা জোরদার করবে। দক্ষিণ কোরিয়ার চো হিউন-দং বলেন, আমরা […]

সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় ফিচার

“খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে”

উক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে দ্রব্যমূল্যর দাম বেড়েছে। এর ফলে দেশে খাদ্যদ্রব্যের আরও বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আসাদুজ্জামান খান কামাল বলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে দ্রব্যমূল্যর দাম বেড়েছে। খাদ্যদ্রব্যের দাম বাড়বে না আরও কমবে, এই চিন্তা […]

গৃহকর্মী জাতীয়

সৌদিতে ২৪ জন বাংলাদেশী নারী গৃহকর্মী উদ্ধার

সৌদি আরবের আরআর শহর থেকে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২৪ জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের একটি রিক্রটিং এজেন্সি ২৪ জন বাংলাদেশী নারী গৃহকর্মীকে অবৈধভাবে আটকে রেখেছে জানতে পেরে রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাঁদের দ্রুত উদ্ধার করে দেশে পাঠানোর […]

বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির জাতীয়

বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির

ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টের পর কাতারের আমির শেখ তামিম ইবনে হামাদ আল থানি ঢাকা সফরে আসতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাঈদ আল কাহতানি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতারের […]

মুঠোফোনে ঘূর্ণিঝড়ের অবস্থান ও গতিপথ দেখবেন যেভাবে জাতীয় ফিচার

ডিসেম্বরে দেশে আঘাত হানতে পারে আরেকটি ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষয়ক্ষতির মধ্যেই ডিসেম্বরেই দেশে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। আজ মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এ বিষয়ে এনামুর রহমান বলেন, গতকাল (সোমবার) রাত ১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন কল করে জানিয়েছেন যে, এটা […]