ইরানে মাজারে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৫
ইরানে দক্ষিণাঞ্চলে শিয়া মুসলিমদের এক মাজারে বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর সিরাজে শিয়া মুসলিমদের এক মাজারে এই হামলার ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ইরনা জানায়, ৩ জন বন্দুকধারী মাজারে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় হতাহতের ঘটনা ঘটেছে। দুই বন্দুকধারীকে গ্রেফতার করা হলেও এক পালিয়েছে বলে জানিয়েছে তারা।
এদিকে হামলার উদ্দেশ্য জানা না গেলেও ইরনা একে ‘তাকফিরি সন্ত্রাসী’ কাজ বলে অবিহিত করেছে। এই সন্ত্রাসীরা ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীদের সঙ্গে সম্পর্কিত বলে জানিয়েছে তারা।





