জাতীয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

পিটিয়ে হত্যা

বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-নাটোর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় হেলপারসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১২ জন।

আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় নন্দীগ্রাম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে বাসের হেলপার বাবু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদমদীঘি উপজেলার সান্তাহারের মাহাবুব তালুকদার (৩৮) নামে এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বগুড়া থেকে রাজশাহীগামী সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনে দুটি মোটরসাইকেল এসে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বাসটি সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র